ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
পরপর ৩ উইকেট তুলে নিলেন রুবেল,দেখেনিন সর্বশেষ স্কোর
এদিন প্রথমে ব্যাটিং করতে নামা সাকিব আল হাসানের মধ্যাঞ্চল সৌম্য সরকার ও মিজানুর রহমানের ওপেনিং জুটিতে দলীয় রান ৩৬ পর্যন্ত নিয়ে গেলে এই জুটি বিচ্ছিন্ন করেন পেসার রুবেল হোসেন। ১৮ বল মোকাবেলায় ১৩ রান করে সৌম্য সাজঘরে ফিরে যান রুবেলের শিকারে পরিণত হয়ে।
ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তিন নম্বরে নামা আব্দুল মজিদ। ২৭ বল মোকাবেলায় ৮ রান করে নাঈম হাসানের শিকারে পরিনত হয়ে মাঠ ছাড়লে মিজানুরের সাথে জুটি গড়েন সাকিব আল হাসান।
ইনিংসের ১৫তম ওভারে আলাউদ্দিন বাবুর শিকারে পরিণত হয়ে মিজানুর মাঠ ছাড়েন ৪০ বল মোকাবেলায় ৩৬ রান করে। মোহাম্মদ মিঠুনের সাথে অবশ্য আরও কিছুক্ষণ টিকে ছিলেন সাকিব আল হাসান। ৩৭ বল মোকাবেলায় ৩৭ রান করে মিঠুন সাজঘরে ফিরে গেলে মোসাদ্দেক সাজঘরে ফিরেন ব্যক্তিগত ৮ রানে রুবেলের শিকারে পরিণত হয়ে।
৫৮ বল মোকাবেলায় ২টি চারের সাহায্যে ৩৫ রান করে সাকিব প্যাভিলিয়নের পরথ ধরলে নিচের সারির বাকি ব্যাটসম্যানরা আত্মসমর্পন করেন ইসলামি ব্যাংক ইস্ট জোনের বোলারদের সামনে।
নির্ধারিত ৫০ ওভারের মধ্যে ৪৩ ওভার ২ বলে সবকয়টি উইকেট হারিয়ে ওয়াল্টন সেন্ট্রাল জোন থামে মাত্র ১৭৭ রানে। বল হাতে এদিন রুবেল হোসেন ৫১ রানের বিনিময়ে নিয়েছেন ৩টি উইকেট। এছাড়া রেজাউর রহমান রাজা ৩টি, নাঈম হাসান ১টি ও আলাউদ্দিন বাবু নিয়েছেন ১টি উইকেট।
১৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ইসলামি ব্যাংক ইস্ট জোন শুরুটা ভালো করতে পারেনি। দলীয় মাত্র ১ রানেই ওপেনার মোহাম্মদ আশরাফুল সাজঘরে ফিরেন ৫ বল মোকাবেলায় কোনো রান না করেই।
আরেক ওপেনার রনি তালুকদারের সাথে জুটি গড়ে দলের স্কোর বড় করছেন ইমরুল কায়েস। শেষ খবর পাওয়া পর্যন্ত (প্রতিবেদন লেখার সময়) ১০ ওভার শেষে ইসলামি ব্যাংক ইস্ট জোনের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৩৩ রান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE