ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
আউট হলেন সাকিব, দেখেনিন সর্বশেষ স্কোর
ইনিংস উদ্বোধন করতে নেমে সুবিধে করতে পারেননি সৌম্য। সাজঘরে ফিরেন ১৮ বলে ১৩ রান করে। জাতীয় দলের সতীর্থ রুবেল হোসেনের বলে বোল্ড হওয়ার আগে ২ চারে এই রান করেন তিনি। তার বিদায়ের পর দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন আব্দুল মজিদ ও মিজানুর রহমান।
ইনিংসের ১৪তম ওভারে দলীয় ৬৭ রানে মজিদকে (৮) আউট করে এই জুটি ভাঙেন নাঈম হাসান। তার বিদায়ের পরের বলেই আউট হন ৩৬ রান করা মিজানুর। ৪ চার ও ১ ছক্কায় ৪০ বলে ৩৬ রান করে আলাউদ্দিন বাবুর শিকারে পরিণত হন তিনি। এরপর দলের হাল ধরেন সাকিব ও মোহাম্মদ মিঠুন। দু’জনে বেশ দায়িত্ব নিয়ে ব্যাটিং করেন। সাকিবের শুরুটা ধীরগতির হলেও অন্যপাশ থেকে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন মিঠুন।
তবে সেই আগ্রাসী ইনিংস বড় করতে পারেননি মিঠুন। বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের বলে ৩৭ বলে ৩৭ রান করেই সাজঘরে ফিরেন মিঠুন।
তাঁর বিদায়ে আরও মন্থর ব্যাটিং করেন সাকিব আল হাসান। মিঠুনের সঙ্গে ৫৬ রানের জুটি গড়ার পর মোসাদ্দেকের সঙ্গে ২৮ রানের ছোট জুটি গড়েন সাকিব।
তবে অধিনায়ক মোসাদ্দেক বিদায় নেন ৩৮ বলে ১৭ রান করে। মোসাদ্দেকের বিদায়ের পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি সাকিবও। দলীয় ১৬৬ রানে তানভীরের বলে আউট হন সাকিব। সেই সাথে শেষ হয় অর্ধশতকের আশাও। সাজঘরে ফেরার আগে ৬০.৩৪ স্ট্রাইক রেটে ৫৮ বলে ৩৫ রানের ইনিংস খেলেন সাকিব।
এই রিপোর্ট লেখা অব্দি ৮ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করেছে ওয়ালটন মধ্যাঞ্চল। ২১ বলে ৭ রান করে অপরাজিত রয়েছেন একমাত্র স্বীকৃত ব্যাটার জাকির আলী অনিক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE