ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশ ক্রিকেটে প্রায় ১৬ বছর পর ঘটলো এমন ঘটনা
তবুও ছিল একটা আশা। শেষ মুহূর্তে যদি ঘটে কোনো অলৌকিক ঘটনা। ক্রাইস্টচার্চে হয়নি এমন কোনো নাটকীয়তা। টস জিতে যখন মুমিনুল বোলিং বেছে নিলেন, তখন জানা গেল খেলছেন না মুশফিক। অর্থাৎ পঞ্চপাণ্ডবের কাউকে ছাড়াই খেলতে নামছে বাংলাদেশ! প্রায় ১৬ বছর আগে সর্বশেষ ঘটেছিল এমন ঘটনা।
ঐবারই মাশরাফি মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহদের ছাড়া টেস্ট খেলেছিল বাংলাদেশ। ২০০৬ সালের ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হওয়া ঐ টেস্টে ছিলেন না পঞ্চপাণ্ডবের কোনো সদস্য। তারপর কেটে গেছে প্রায় ১৬টি বছর। এই সময়ে তারা হয়ে উঠেছেন বাংলাদেশের ভরসার পাত্র।
নিজেদের ধারাবাহিকতার পুরষ্কার হিসেবে আধিপত্য বিস্তার করে তারা খেলেছেন তিন ফরম্যাটেই। চোট কিংবা অন্য কোনো কারণে কেউ একাদশের বাইরে গেলেও একসাথে বাইরে থাকা হয়নি ৫জনের। টানা ১৫ বছর আন্তর্জাতিক ক্রিকেটে চলেছে এমন ধারাবাহিকতা।
এরপর টাইগারদের গত নিউজিল্যান্ড সফরে অবসান ঘটে এই পথচলার। ২০২১ সালের বাংলাদেশের সফরের শেষ টি-টোয়েন্টি ম্যাচের একাদশে ছিলেন না পঞ্চপাণ্ডবের কেউ। প্রায় ১৫ বছরের ইতিহাসে তাই পঞ্চপাণ্ডবের কাউকে ছাড়া আন্তর্জাতিক ম্যাচ খেলে বাংলাদেশ।
আন্তর্জাতিক ক্রিকেটে এমন ঘটনার সম্মুখীন হলেও টেস্টে অক্ষুন্ন ছিল তাদের কারো না কারো খেলার রেকর্ড। অবশেষে আরও একটি নিউজিল্যান্ড সফর দিয়ে অবসান ঘটল এই ধারাবাহিকতারও। এই যাত্রায় টেস্টে থামল একাদশে পঞ্চপাণ্ডবের কারো না কারো খেলার ১৬ বছরের পথচলা।
ক্রাইস্টচার্চ টেস্টের বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), নুরুল হাসান সোহান, লিটন দাস (উইকেটরক্ষক), ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE