ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের জন্য একাদশ ঘোষণা করলো ডমিঙ্গো

২০২২ জানুয়ারি ০৮ ২২:৪০:৫৯

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের জন্য একাদশ ঘোষণা করলো ডমিঙ্গো

এই ম্যাচে জয়লাভ করতে পারলে বা ড্র নিয়ে মাঠ ছাড়তে পারলেই প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জিতবে টাইগাররা। যেটা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের জন্য অনেক একটি বড় অর্জন। তাই গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস হতে পারে অনেক গুরুত্বপূর্ণ। প্রেস কনফারেন্সে এসে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোও কথা বললেন টস নিয়ে, জানালেন তার ভাবনা।

তিনি বলেন, “এই টেস্টে টস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখানে গত কয়েক ম্যাচে ফিল্ডিং দলই জিতেছে। কোনো সন্দেহ নেই নিউজিল্যান্ড টসে জিতলে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেবে, আমরাও ফিল্ডিংই নিবো” প্রথম টেস্ট ম্যাচে ইনজুরিতে পড়েছেন জাতীয় দলের ওপেনার ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়।

ইনজুরির কারণে দ্বিতীয় ম্যাচের একাদশে থাকতে পারছেন না তিনি। জয় কারণে বাধ্যতামূলকভাবে একাদশে আসছে একটি পরিবর্তন। তবে তার পরিবর্তে একাদশে কে খেলবেন না সেটা নিশ্চিত করে বলেন নি রাসেল ডমিঙ্গো। তিনি বলেন, “জয়ের ইনজুরির কারণে স্বাভাবিকভাবেই একটি পরিবর্তন আসতে চলেছে একাদশে। কে খেলবে সেটা কন্ডিশন বুঝে সিলেক্ট করা হবে।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত