ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
বাবর আজমের রেকর্ড ভেঙে দিলেন মাইকেল ব্রেসওয়েল; গড়লেন ইতিহাসের সর্বোচ্চ নজির
নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে একাধিক রেকর্ডের ভাঙা-গড়ার সাথে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বকালীন কিছু নজিরও গড়েছে এই ম্যাচ।
সুপার স্ম্যাশে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের ২২৭ রান তাড়া করতে নেমে ওয়েলিংটন একসময় ৫ ওভারে মাত্র ৪৩ রানে ৫ উইকেট হারিয়ে বসেছিল। সেখান থেকে ক্যাপ্টেন মাইকেল ব্রেসওয়েলের ৬৫ বলে ১৪১ রানের অপরাজিত ইনিংসে ভর করে ১ বল বাকি থাককে ২ উইকেটে ম্যাচ জেতে ওয়েলিংটন।
১৪১ রানের অপরাজিত ইনিংস খেলে নিউজিল্যান্ডের ঘরোয়া টি-২০ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের নজির গড়লেন ব্রেসওয়েল।
ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি-২০ ফর্ম্যাটে রান তাড়া করে জেতা ম্যাচে কোনও ক্যাপ্টেনের এটাই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এক্ষেত্রে ব্রেসওয়েল ভেঙে দেন বাবর আজমের রেকর্ড। ২০২১ সালে বাবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১২২ রান করেছিলেন। সেই ম্যাচে রান তাড়া করে পাকিস্তান জয় তুলে নেয়।
এছাড়া ম্যাচের উইনিং শট নেওয়া কোনও ব্যাটসম্যানের এটাই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ব্রেসওয়েল এই নিরিখে পিছনে ফেলে দেন মোহাম্মদ আজহারউদ্দিনকে। গত সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের বিরুদ্ধে ১৩৭ রান করে অপরাজিত থাকেন কেরলের আজহারউদ্দিন। তিনি ম্যাচের উইনিং শটটি নিয়েছিলেন।
এছাড়াও, কোনও টি-২০ ইনিংসে ৫ উইকেট হারানোর পর সব থেকে বেশি রান যোগ করার দলগত রেকর্ড গড়ে ওয়েলিংটন। তারা একসময় ৪৩ রানে ৫ উইকেট হারিয়েছিল।
তার পরে ম্যাচে তারা যোগ করে আরও ১৮৫ রান। ২০১৮ সালে ক্রিনবাগো নাইট রাইডার্সের বিরুদ্ধে জামাইকা তালাওয়াজ ৫ উইকেট হারানোর পর ১৮৪ রান যোগ করেছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE