ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
চাঞ্চল্যকর তথ্য: ফিক্সিং করতে ওয়ার্নকে কোটি টাকার প্রস্তাব দিয়েছিল পাকিস্তানের মালিক
নিজের ক্রিকেট ক্যারিয়ারে কম বিতর্কিত ছিলেন না অস্ট্রেলিয়ার লেগ স্পিনার শেন ওয়ার্ন। কখনো খবরের শিরোনামে নামে এসেছেন নিজের কীর্তির জন্য আবার কখনো মাঠের বাইরের লঙ্কাকাণ্ডের জন্য। এসবের জন্য শিরোনামে এলেও দুর্নীতির সঙ্গে কখনো আপোষ করেননি শেন ওয়ার্ন।
দীর্ঘ ২৭ বছর পর ম্যাচ পাতানো নিয়ে মুখ খুললেন ওয়ার্ন। ১৯৯৪ সালে পাকিস্তান সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া। তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি ছিল করাচিতে। সেই টেস্টের ৫ম দিনের আগে ওয়ার্নকে ম্যাচ পাতাতে প্রস্তাব দিয়েছিলেন সেই সিরিজে পাকিস্তানের অধিনায়ক সেলিম মালিক। এই ইস্যুতে ওয়ার্ন বলেন,
“মালিক বলেছিল ভালো খেলা হচ্ছে। আমি বলেছিলাম, কাল মনে হচ্ছে আমরাই জিতব। সেই সময় ও বলে, আমরা হারতে পারব না। তুমি জানো না পাকিস্তানের মাটিতে আমরা হারলে কী হতে পারে। আমাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, আমাদের আত্মীয়দের বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে।”
তিনি আরও যোগ করেন, “আমি বুঝতে পারছিলাম না কী বলব। আমি অবাক হয়ে চুপ করে বসেছিলাম কিছু ক্ষণ। তার পর বলেছিলাম কাল তোমাদের হারাবোই।”
সেই ঘটনার এতো বছর কেনো মুখ খুললেন সেটির কারণ জানালেন ওয়ার্ন নিজেই। অস্ট্রেলিয়ান ডলার হিসেবে ২ লাখ ৭০ হাজার ডলার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানান ওয়ার্ন।
“হ্যা এটা নিয়ে আগে কখনও কোনো কথা হয়নি। আমি কোথাও বলিনি। কারণ মালিক যখন আমাকে প্রস্তাব দিয়েছিল আমি চমকে গিয়েছিলাম। টাকার অংকটা অনেক ছিল। আপনি এখন যখন ম্যাচ ফিক্সিংয়ের কথা বলেন, লোকেরা আশা করে যে এটি চলবে না। আমি শুধু তখন বিষয়টি সেই সময়ের অধিনায়ক মার্ক টেলর এবং কোচ বব সিম্পসনকে জানিয়েছিলাম। ম্যাচ রেফারি জন রিডকে জানিয়েছিলেন তাঁরা।”
যদিও সেই ম্যাচ শেষ পর্যন্ত জিততে পারেনি অস্ট্রেলিয়া। শেষ দিনে অস্ট্রেলিয়ার সাত উইকেট প্রয়োজন হলে ইনজামাম ও মুশতাকের ব্যাটিংয়ে ১ উইকেট হাতে রেখেই করাচি টেস্টে জয় পায় পাকিস্তান। যদিও ম্যাচ সেরা নির্বাচিত হন শেন ওয়ার্ন।
পরবর্তীতে ২০০০ সালে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে সব ধরণের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয় ওয়ার্নকে প্রস্তাব দেওয়া সেলিম মালিককে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE