ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
জামালদের দায়িত্ব নিতে আসছেন বার্সার কোচ
এই স্প্যানিশের নিয়োগ হলে প্রায় তিন মাস পর পূর্ণ মেয়াদের কোচ পাচ্ছে জাতীয় দল। জেমি ডে’র চলে যাওয়ার পর বাফুফে দুটি টুর্নামেন্ট চালিয়েছে দু’জন অন্তবর্তীকালীন কোচ দিয়ে। একজন বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন ও অন্যজন আবাহনীর পতুর্গিজ কোচ মারিও লেমস। ৩৭ বছর বয়সী নতুন কোচের সঙ্গে আপাতত এক বছরের চুক্তি হবে।
জানুয়ারির ফিফা উইন্ডোতেই বাংলাদেশের ডাগআউটে দেখা যাবে ক্যাবরেরাকে। লাল-সবুজ জার্সিধারীদের দায়িত্ব নিতে আগামী সপ্তাহে ঢাকায় আসবেন তিনি। বার্সেলোনা একাডেমি থেকে বেড়ে উঠেছেন লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তার মত তারকারা। তবে ক্যাবরেরা দায়িত্ব পালন করেছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া শাখা একাডেমির। কেবল বার্সেলোনার একাডেমি নয়, ক্যাবরেরা সাম্প্রতিক সময়ে দায়িত্ব পালন করছিলেন আরেক স্প্যানিশ ক্লাব দেপোর্তিভো আলাভেসের যুব এলিট একাডেমিরও।
এছাড়া দুই বছরের অধিক সময় ধরে তিনি লা লিগার ট্যাকনিকেল ডিরেক্টর পদেও দায়িত্বরত ছিলেন। সে সময় লা লিগার স্কুল ফুটবল কার্যক্রমের অংশ হিসেবে ভারতের বিভিন্ন স্কুলের হাজার হাজার শিক্ষার্থীদের মাঝে ফুটবলের জ্ঞান ছড়িয়ে দিয়েছেন তিনি।
২০১৩ থেকে ২০১৫ অবধি ভারতীয় ক্লাব স্পোর্টিং গোয়া’র মূল দলের সহকারী কোচের দায়িত্বে ছিলেন ক্যাবরেরা। পাশাপাশি টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে ক্লাবটির একাডেমির বিভিন্ন বয়সভিত্তিক দলের খেলোয়াড়দের ফুটবল দীক্ষা দিয়েছেন তিনি। ক্যাবরেরাকে আলাদা করেছে এখানেই, তৃণমূল ফুটবলের পাশাপাশি বার্সেলোনা, আলাভেসসহ বিভিন্ন একাডেমির হয়ে কাজ করার বড় অভিজ্ঞতা রয়েছে তার।
ফুটবল অ্যানালিস্ট হিসেবেও ক্যাবরেরার খ্যাতি আছে। জনপ্রিয় ওয়েবসাইট ‘অপটা স্পোর্টস’এর বিশেষজ্ঞ অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন টানা ছয় বছর। ফুটবলের পাশাপাশি বিজ্ঞাপন ও বিপণন বিষয়ের উপর ব্যাচেলর ডিগ্রি রয়েছে তার। এতসব যোগ্যতা এবং অভিজ্ঞতা নিয়েই ঢাকায় আসছেন হ্যাভিয়ের ক্যাবরেরা, দায়িত্ব নেবেন জামাল ভুঁইয়া, তপু বর্মণদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE