ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘খারাপ জিনিস নিয়ে বেশি আলোচনা করা উচিত নয়’
নিউজিল্যান্ডে টেস্ট জয়ের পর যেমন প্রশংসায় ভাসছে টাইগাররা, তেমনভাবে খারাপ সময়ে কটু কথাও কম শোনেনি। সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের অন্যতম নির্বাচক আব্দুর রাজ্জাক মনে করেন, নেতিবাচক বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা না করাই ভালো। কারণ খারাপ করলে ক্রিকেটাররা নিজেরাই বোঝেন।
রাজ্জাক বলেন, ‘পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টে আমাদের খুব খারাপ গেছে। খারাপ জিনিস নিয়ে বেশি আলোচনা করা উচিত নয়। খেলোয়াড়রা ভালোভাবেই বুঝতে পেরেছে পারফরম্যান্স যে ভালো হয়নি। তাদের এটাই বোঝানো হয়েছে যে- জিনিসটা ভালো হয়নি, এটা থেকে ঘুরে দাঁড়াতে হবে। শুধু এতটুকুই। বাকি কাজ ওরা সুন্দরভাবে করেছে। যার ফলস্বরূপ নিউজিল্যান্ডে এসে টেস্ট জিতেছি। আমার কাছে মনে হয় না পেছনে তাকানো উচিত। এই সিরিজ শেষ করার পর পরবর্তী সিরিজের জন্য প্রস্তুত হওয়া উচিত। এই সিরিজ নিয়েও বেশি কথা না বলি।’
চলতি সিরিজে নিউজিল্যান্ড ১-০তে পিছিয়ে। স্বাগতিকরাই দ্বিতীয় টেস্টে চাপে থাকবে, মনে করছেন রাজ্জাক। তার বিশ্বাস, বাংলাদেশের কাছ থেকে ম্যাচ বের করে নেওয়া এখন আর সহজ কাজ হবে না। তবে এই পরিস্থিতিকে চ্যালেঞ্জ হিসেবে নিতে নারাজ তিনি।
রাজ্জাকের কথা, ‘সিরিজে ওরা পিছিয়ে আছে। স্বাভাবিকভাবেই তারা দাপটের সাথে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। আমি আসলে চ্যালেঞ্জ হিসেবে নিতে চাই না বা চ্যালেঞ্জ দিতেও চাই না। আমাদের যে স্কিল আছে সেদিকে নজর দিতে চাই। আমাদের কাজ আমরা করব, তারপর ফলাফল আসবে। আমরা তো একটা ম্যাচ জিতে এসেছি। আমাদের কাছ থেকে ফলাফল বের করাও ওদের জন্য কঠিন হবে, এত সহজ হবে না।’
দলের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ‘কয়েকবার সময় বেঁধে দেওয়ার পরও অনুশীলন করতে পারিনি। আজকের দিন দেখে তো কন্ডিশন বোঝা যাবে না। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকলে আমাদের জন্য ভালো, আমরা উপকৃত হব। আমার কাছে মনে হয় প্রস্তুতি ঠিকই আছে। ট্যুর প্ল্যান যেভাবে করা হয়েছে সেটাই তো মানতে হবে। এই সময় যথেষ্ট ছিল না বা এমন কিছু বলার সুযোগ নেই।’
তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয় চোটের কারণে ছিটকে পড়েছেন। তার বদলি হিসেবে কে আসছেন দলে? রাজ্জাক জানালেন, এখনও এই ব্যাপারে সিদ্ধান্ত হয়নি, ‘যেহেতু জয়ের বদলি লাগবেই। আমরা ইতোমধ্যে চিন্তা করা শুরু করে দিয়েছি। টিম ম্যানেজমেন্ট যারা আছি সবার সাথেই কথা হয়েছে। এখনও পুরোপুরি সিদ্ধান্ত নেওয়া হয়নি। অনুশীলন শেষে, সবাই একসাথে বসে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল