ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
চরম দু:সংবাদ : শেষ হয়ে যাচ্ছে মেসির ক্যারিয়ার,জানালেন লুবো কারেস্কো
গত মৌসুমে মেসির দলবদল ছিল বিশ্ব ফুটবলের বড় আলোচিত ঘটনা। বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক শেষ করে পিএসজিতে যোগ দেন ফুটবল জাদুকর। মেসি-নেইমার জুটি ফের জমবে, এমনটাই প্রত্যাশা ছিল ফুটবলপ্রেমীদের।
কিন্তু বার্সার মত পিএসজিতে এই জুটি জমেনি। বরং প্যারিসে যেন মানিয়ে নিতেই ঘাম ঝরছে মেসির। কোচ মাওরিসিও পচেত্তিনোর সঙ্গে বোঝাপড়ার সমস্যা তো আছেই, মাঠের পারফরম্যান্সেও সেই আগের মেসিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। লিগ ওয়ানে ১১ ম্যাচে করেছেন মাত্র একটি গোল।
এখন শুধু একটাই আশা বাকি, চ্যাম্পিয়ন্স লিগ। বার্সার হয়ে চারবারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী তারকা যদি পিএসজিকে প্রথম শিরোপা এনে দিতে ব্যর্থ হন, তবে এই মৌসুমই হতে পারে এই ক্লাবে তার শেষ। মনে করছেন বার্সার সাবেক ফুটবলার কারেস্কো।
কারেস্কো ‘এল চিরিংগুতো টিভি’তে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘মেসি সবসময়ই বার্সেলোনার অবস্থানটা পিএসজিতে মিস করে। যদি সে সফল হয় মানে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জেতে, তাহলে সে আরেক বছর পিএসজিতে থাকতে পারে।
আর যদি চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারে, তাহলে এই বছরটাই হবে দীর্ঘ।’ মেসির পিএসজিতে আসাটাই কি ভুল সিদ্ধান্ত ছিল? কারেস্কো তেমনটা মনে করেন না। তবে চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারলে মেসি নিজেই তেমন কিছু উপলব্ধি করতে পারেন, ধারণা তার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE