ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
সাকিবের কাছে ২ টুর্নামেন্ট ‘আফগানিস্তান সিরিজের প্রস্তুতি’
বিসিএলের বড় দৈর্ঘের ম্যাচের টুর্নামেন্ট শেষ হলো বৃহস্পতিবার। এবার ফ্র্যাঞ্চাইজি এই ক্রিকেটের একদিনের ম্যাচের টুর্নামেন্ট হতে যাচ্ছে প্রথমবারের মতো। সিলেটে এই আসর শুরু হওয়ার কথা রোববার থেকে। সাকিব খেলবেন ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে।
এরপর আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএল। আগামী মাসে বিপিএল শেষ হওয়া কয়েক দিন আগেই ঢাকায় পা রাখার কথা আফগানিস্তান দলের। আইসিসির ভবিষ্যৎ সফরসূচির এই সফরে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলার কথা আফগানদের।
সাকিব এবার নিউ জিল্যান্ড সফরে যাননি পারিবারিক কারণে ছুটি নিয়ে। যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে দেশে ফিরে শুক্রবার তিনি ছিলেন একটি প্রতিষ্ঠানের পণ্যদূত হওয়ার আয়োজনে। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, আফগানিস্তান সিরিজে তাকিয়ে তার প্রস্তুতির ভাবনা।
“এগুলো (ঘরোয়া ম্যাচ) সবই প্রস্তুতির অংশ। কারণ এরপর আমাদের টানা আন্তর্জাতিক ক্রিকেট আছে। তাই আমি চাই যে, আমার সম্ভব সেরা ফিটনেস এবং পারফরম্যান্সটা নিয়ে যেন আন্তর্জাতিক ক্রিকেট শুরু করতে পারি। সেটার জন্য এটা ভালো একটা বিল্ডআপ আমি মনে করি।”
“যদি বিসিএলের কয়েকটা ম্যাচ খেলতে পারি, তারপরে বিপিএলের ম্যাচ থেকে আত্মবিশ্বাস নিতে পারি, সামনেই আমাদের আফগানিস্তানের সাথে ওয়ানডে ও টি-টোয়েন্টি আছে। আমার কাছে মনে হয় এই দুইটা ফরম্যাট ওই দুইটা ফরম্যাটকে (সিরিজ) ভালোভাবে কমপ্লিমেন্ট করবে। সেই কারণে আসলে এই প্রস্তুতিটা নেওয়া।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE