ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশের কাছে ক্ষমা চেয়ে যা বললেন কিউই ক্রিকেটার
ইবাদত হোসেনের চোখে ভালো করার ধারাবাহিকতা ধরে রেখে এই সম্ভাবনাকে পূর্ণতা দেওয়ার স্বপ্ন। মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৪৭ রান। প্রথম ইনিংসে ১৩০ রানে পিছিয়ে থাকায় কার্যত তাদের স্কোর ৫ উইকেটে ১৭! ক্রিজে এখন বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের সবশেষ জুটি। রস টেইলরের সঙ্গে আছেন রাচিন রবীন্দ্র। এই জুটিই হতে পারে বাংলাদেশের জয়ের পথে সবেচেয়ে বড় বাধা।
এমন অবস্থায় টেলিভিশন ধারাভাষ্যে নিজের করা এক মন্তব্যের জন্য বাংলাদেশের দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন মার্ক রিচার্ডসন। তিনি একপর্যায়ে বলেছিলেন, ম্যাচটা নিউজিল্যান্ড জিততে যাচ্ছে।
দিনের খেলা শেষে স্পার্ক স্পোর্টস টিভির বিশ্লেষণে তিনি বলেন, ‘নিউজিল্যান্ড তখন ১ উইকেটে ৬৬ রানে ছিল। তখন আমি বলেছিলাম, বাংলাদেশ এই টেস্ট হারতে যাচ্ছে। এখান থেকে নিউজিল্যান্ড সহজ জয়ের পথেই এগোচ্ছে। আমি এখন ক্ষমা চাইছি বাংলাদেশী দর্শকদের কাছে। কারণ, ওই মুহূর্ত থেকে সারা বিকেল বাংলাদেশই দাপট দেখিয়েছে। ওরা এখন যে অবস্থানে আছে, সে জন্য তাদের কৃতিত্ব দিতেই হয়।’
আপাতদৃষ্টে দিনটা আদর্শ মনে হলেও রিভিউ ও ফিল্ডিংয়ের ক্ষেত্রে বাংলাদেশ ছিল বেশ গড়পড়তা। একই অনুষ্ঠানে নিউজিল্যান্ডের সাবেক ওপেনার ক্রেগ ম্যাকমিলান বলছিলেন, ‘বাংলাদেশ সারা দিনজুড়ে প্রায় সব সিদ্ধান্তই সঠিক নিয়েছে। শুধু রিভিউ নেয়ার ক্ষেত্রে তারা কিছু অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছে। তিনটি রিভিউর সব কটিই হারিয়েছে। পঞ্চম দিন সেটা কেমন প্রভাব ফেলে, সেটাই দেখার বিষয়।’
আরেক সাবেক কিউই ব্রেন্ডন ম্যাককালাম মাউন্ট মঙ্গানুই টেস্টকে দেখছেন চাপ সামলানোর টেস্ট হিসেবে। যে দল চাপ সামলাতে পারবে, শেষ হাসিটা নাকি তারাই হাসবে, ‘উইকেট তেমন ভাঙছে না। এখনো যথেষ্ট ব্যাটিং–সহায়ক মনে হচ্ছে। ম্যাচের ফলাফলটা সে জন্য চাপ সামলানোর ওপরই নির্ভর করবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড