ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
অবিশ্বাস্য কারণে বাতিলের শঙ্কায় পাকিস্তান-উইন্ডিজ সিরিজ
কিন্তু নিরাপত্তাকর্মী দিয়ে অপ্রীতিকর ঘটনা এড়ানো গেলেও উইন্ডিজের পাকিস্তান সফর মাঝপথে শঙ্কায় ফেলে দিয়েছে করোনা। ইতোমধ্যে সফরকারী দলের নতুন করে পাঁচজনের কভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে।
যার ফলে পণ্ড হওয়ার সম্ভাবনা বাড়ছে দুই দলের তিন টি-টোয়েন্টি ও সমান ওয়ানডে সিরিজ। অবশ্য ইতিমধ্যে টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ খেলে ফেলেছে দুই দল।
সফর বাতিল করবে কিনা তা নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)। এমনটাই জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম দ্য ডন।
সিডব্লিউআই এক বিবৃতিতে জানায়, করাচিতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি শুরুর আগে এই সফর চালিয়ে যাওয়া হবে কী না তা নিয়ে বোর্ড সভা হতে পারে।
বুধবার নতুন করে সফরে থাকা উইন্ডিজ দলের করোনা আক্রান্ত হয়েছেন উইকেটরক্ষক শাই হোপ, স্পিনার আকিল হোসেন ও অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। এছাড়া সহকারী কোচ রোডি ইস্টউইক ও ফিজিশিয়ান অক্ষয় মানসিংয়ের কভিড রিপোর্ট পজিটিভ আসে।
এর আগে, বায়োবাবলে থাকার পরও সিরিজ শুরুর একদিন আগে তিন ক্যারিবিয়ান ক্রিকেটারসহ মোট চারজনের কভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে। সেই তিন ক্রিকেটার হলেন— শেলডন কটরেল, রোস্টন চেজ, কাইল মায়ার্স।
নিরাপত্তার কারণে গত সেপ্টেম্বরের মাঝামাঝিতে পাকিস্তান সফর বাতিল করে নিউজিল্যান্ড। এর পরপরই সফর বাতিল করে ইংল্যান্ড। যার ফলে এবার ওয়েস্ট ইন্ডিজ সফর উপলক্ষ্যে করাচিতে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়।
১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া তিন টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড