ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ভাবটা এমন, লিটন-সৌম্যকে বাদ দিলেই বাংলাদেশ বিশ্বকাপ জিতে যাবে
সেই লিটন চট্টগ্রাম টেস্টে দর্শনীয় সেঞ্চুরি করে সমালোচনার জবাব দিলেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও এই দুই ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছেন।
আজ শনিবার বিকেএসপিতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেন, ‘এই খেলোয়াড়রা কিন্তু পারফর্ম করেছে। এই বিশ্বকাপে সৌম্য, লিটন পারফর্ম করেনি বলেই এত হুলুস্থুল! কিন্তু ওরা তো এতদিন পারফর্ম করেছে। (সবার কথায়) এমন মনে হচ্ছে ওরা খেলাই জানে না! মুশফিক, সাকিব, রিয়াদের মত খেলোয়াড়ও পারফর্ম করতে পারেনি। মুস্তাফিজ আমাদের সেরা বোলার পারফর্ম করতে পারেনি। তাই বলে কি ওরা খারাপ? ওরাও আগে করেছে আর ওরাই করবে। ওরা না করলে নতুনরা করবে। এ নিয়ে এত তাড়াহুড়ার কিছু নেই।’
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের পারফর্মেন্স তলানিতে পৌঁছেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর দেশের মাটিতে পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি আর টেস্টে হতে হয়েছে হোয়াইটওয়াশড। এখন টিম টাইগার আছে নিউজিল্যান্ড সফরে, যেখানে এর আগে কোনো ফরম্যাটেই জয় পায়নি। দল নিয়ে ক্রিকেটপ্রেমীরা হতাশ হলেও বিসিবি প্রধান মনে করেন এটা ঠিক হয়ে যাবে, ‘একটা দলের পারফরম্যান্স হঠাৎ করে খারাপ হতেই পারে। তাহলে কী করবেন আপনি? হাল ছেড়ে দেবেন নাকি এটাকে ঠিক করবেন?’
তিনি আরও বলেন, ‘কারও সামর্থ্য নেই এমন তো নয়। এরাই তো অতীতে পারফর্ম করে দেখিয়েছে। সাদমান বেশ কয়েকটা ভালো ইনিংস খেলেছে। সাইফ ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করেছে। শান্ত গত টেস্টগুলোতেও ভালো করেছে। এরা মাত্র এসেছে। বেশিরভাগ খেলোয়াড়ই এখন পর্যন্ত বিশ্বের সেরা বোলিং মোকাবেলা করেনি, এখন করবে। আমাদের সেরা অনেক খেলোয়াড় ফর্মে নেই। এটা গুরুত্বপূর্ণ ইস্যু। বিশ্বকাপে সাকিব রান করতে পেরেছে? কিন্তু দেখুন পাকিস্তানের সাথে ঢাকা টেস্টে কী ব্যাটিংটা করল। চট্টগ্রাম টেস্টে লিটন ভালো করেনি, মুশফিক ভালো করেনি? ওরা বিশ্বকাপে তো পারেনি। তাই বলে খারাপ হয়ে গেল?’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড