ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ক্যারিয়ার শেষ হতে চলা এই ব্যাটারই ইংল্যান্ডকে বাঁচালো বড় লজ্জার হাত থেকে
শেষ পর্যন্ত এ বছরের আগস্টে ভারতের বিপক্ষে লিডস টেস্ট দিয়ে দলে ফেরেন মালান। খেলছেন চলমান অ্যাশেজ সিরিজেও। প্রায় তিন বছরের এই দীর্ঘ সময় দলে সুযোগ না পাওয়ায় সাদা পোশাকের ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে নিজের শেষ দেখে ফেলেছিলেন তিনি।
মালান বলেন, ‘আমি ভেবেছিলাম আর কখনো টেস্ট খেলতে পারবো না। আপনি ওয়ানডে বা টি-টোয়েন্টিতে যতই ভালো খেলুন। ক্যারিয়ার শেষে আপনাকে টেস্ট দিয়েই বিচার করা হবে।
আমাদের জন্য, অ্যাশেজ বছরের সবচেয়ে বড় সিরিজ। তাই এখানে এসে এত দুর্দান্ত বোলিংয়ের বিপক্ষে রান করতে পারা তৃপ্তিদায়ক।’
ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে ১৪৭ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসেও ৬১ রানে দুই উইকেট হারিয়ে শঙ্কায় ছিল ইংলিশরা। তবে অধিনায়ক জো রুটকে সঙ্গে নিয়ে ১৫৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে ম্যাচে রেখেছেন মালান।
তৃতীয় দিনশেষে ৮০ রান করে অপরাজিত আছেন এই বাঁহাতি ব্যাটার। অ্যাশেজে রান করতে পারাটা স্বস্তির বলছেন তিনি।
মালান বলেন, ‘যখন ৪০ বা ৫০ রানে ছিলাম, বার্মি-আমি গান গাইছিল। তখন রুটকে বলেছি এটা আমি অনেক মিস করতাম। ইংল্যান্ডের জার্সিতে এখানে দাঁড়াতে পারা আমি সত্যিই এটা করতে পেরে গর্বিত। বিশেষত গ্যাবায় সবার সামনে। এটা আসলে খুব মজার ব্যাপার।’
তিনি আরও বলেন, ‘প্রথম ইনিংস স্পষ্টতই হতাশাজনক ছিল। আমরা এখনও ম্যাচে আছি। আমরা যথেষ্ট ভালো ক্রিকেট খেলতে পারিনি। উইকেট যেমনই থাকুক, ১৪০ রানে অল আউট হওয়ার মতো দল না আমরা। তবে আজ আমরা দারুণ খেলেছি কিন্তু মাত্র অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড