ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
নিলাম শুরুর আগেই জ্যাকপট, নতুন দল পেলেন ক্যারিবিয়ান এই মহাতারকা
তবে এর মধ্যেই বড় খবর, কেকেআরের রিটেন করা আন্দ্রে রাসেল যোগ দিচ্ছেন বিগব্যাশ লিগের মেলবোর্ন স্টারস দলে। বুধবার বিবিএল ফ্র্যাঞ্চাইজির তরফে জানিয়ে দেওয়া হয়, চলতি সংস্করণে ওয়েস্ট ইন্ডিয়ান তারকাকে তাঁরা সই করালো। লিগে পাঁচ ম্যাচে খেলবেন রাসেল। জো ক্লার্ক, হ্যারিস রউফ, সৈয়দ ফরিদুনের পরে চতুর্থ বিদেশি হিসাবে মেলবোর্ন ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিলেন তিনি।
আগামী শুক্রবার রাসেল মেলবোর্নের জার্সিতে প্ৰথম ম্যাচেই নামবেন বিবিএলে নিজের পুরোনো দল সিডনি থান্ডারের বিপক্ষে। এমসিজিতে সেই ম্যাচে রাসেল মাতিয়ে দেবেন, এমনটাই আশা করছেন স্টারস কোচ ডেভিড হাসি।
এর আগে রাসেল বিগব্যাশ লিগে ২০১৪-২০১৭ মরশুমে অংশ নিয়েছিলেন। থান্ডারের জার্সিতে তিন মরশুমে ১৮ ম্যাচ খেলেন ক্যারিবীয় সুপারস্টার। তবে আইপিএলের মত আহামরি রেকর্ড নয় বিবিএলে। ১৭ ইনিংসে রাসেল ১৬৬.২৯ স্ট্রাইক রেটে রাসেল করেছেন মোট ২৬৬ রান। মোট ২১ বার মাঠের বাইরে বল পাঠিয়েছেন তারকা। বল হাতে রাসেল অবশ্য বেশ কার্যকরী ভূমিকা নিয়েছেন। ৭.৯৭ ইকোনমি রেটে রাসেলের নামের পাশে ২৩ উইকেট।
আপাতত সিডনি পৌঁছে রাসেল কোয়ারেন্টিন পর্ব সারছেন। কয়েকদিন আগেই আবুধাবি টি১০ লিগে রাসেল মাতিয়ে দিয়েছিলেন।
ফাইনালে দিল্লি বুলসের বিরুদ্ধে ব্যাট হাতে বিস্ফোরণ হয়ে করেছিলেন ৩২ বলে ৯০ রান। ডেকান গ্ল্যাডিয়েটর্সকে।চ্যাম্পিয়ন করে সোজা উড়ে।এসেছেন অস্ট্রেলিয়ায়। তিনিই ফাইনালের ম্যান অফ দ্যা ম্যাচ।
আইপিএলের নিলামে অবশ্য রাসেলকে দেখা যাবে না। নিলামের কেকেআর ফার্স্ট চয়েস হিসাবে রিটেন করেছে তারকাকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড