ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড আগেই কিউই শিবিরে বড় দুঃসংবাদ
গত টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে নিউজিল্যান্ড দল সরাসরি চলে গিয়েছিল ভারতে। সেখানে টি-টোয়েন্টি সিরিজ শেষে টেস্ট সিরিজ খেলছে তার দল। তবে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম নেয়া উইলিয়ামসন টেস্ট সিরিজে খেলেছিলেন। দ্বিতীয় টেস্টের আগেই অবশ্য বড় বিপত্তি বাধিয়েছেন কিউই অধিনায়ক।
কনুইয়ের ইনজুরিতে পড়ে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামতে পারেননি নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।
ভারত সিরিজ তো বটেই বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেও খেলতে পারবেন না এই কিউই তারকা। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে তাকে পর্যবেক্ষণে রেখেছিল টিম ম্যানেজমেন্ট। কনুইয়ের ইনজুরিতে ঝুঁকি বেশি থাকায় অন্তত ৮ থেকে ৯ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। যদিও তার ইনজুরি প্রসঙ্গে জানাতে গিয়ে স্টেড জানিয়েছেন হয়তো এ যাত্রায় অপারেশন নাও করা হতে পারে তার।
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে খেলতে না পারলেও এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আবারও মাঠে নামতে পারবেন উইলিয়ামসন এমনটাই আশা প্রকাশ করছে তার দল।
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল সেখানে পাড়ি জমানোর কথা রয়েছে আগামী ৯ ডিসেম্বর। এই সিরিজের জন্য ইতোমধ্যে ১৮ সদস্যের স্কোয়াডও ঘোষণা করেছে বিসিবি। যেখান থেকে আবার নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তাই ১৭ সদস্যের বহর নিয়েই নিউজিল্যান্ড যাচ্ছে টাইগাররা।
সেখানে পৌঁছে নিয়ম মেনে কোয়ারেন্টাইনে থাকতে হবে গোটা দলকে। এরপর দুটি প্রস্তুতি ম্যাচ শেষে মূল পর্বের প্রথম ম্যাচে টাইগাররা কিউইদের মুখোমুখি হবে ১ জানুয়ারি বে ওভালে। এরপর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবার কথা রয়েছে ৯ জানুয়ারি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড