ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশের টি-২০ দল নিয়ে যা বললেন : রিয়াদ
বিশ্বকাপ ও পাকিস্তান সিরিজের পারফরম্যান্সে টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের সামর্থ্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। রিয়াদও মানছেন, টি-টোয়েন্টিতে বাংলাদেশ এখনও কাঙ্ক্ষিত ছন্দ খুঁজে বেড়াচ্ছে।
শুক্রবার (১০ ডিসেম্বর) গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে এখনও আমরা ছন্দ খুঁজে পাইনি। অনেক পথ পাড়ি দেওয়ার বাকি আছে। আমার কাছে মনে হয় এই মুহূর্তে টি-টোয়েন্টিই সবচেয়ে কঠিন। আস্কিং রেট হাই থাকে, চাপ থাকে অনেক, প্রত্যাশাও থাকে।’
তবে প্রত্যাশার এই চাপ মানিয়ে নেওয়াতেই তিনি দেখছেন সাফল্য। ভালো খেলেই ফের সমর্থকদের আস্থা অর্জন করতে চান এই তারকা ক্রিকেটার, ‘চাপ সবসময় থাকবেই। এটা মানিয়ে নিতে হবে। দিনশেষে অনেক সময় প্রত্যাশা পূরণ করতে পারি না। ফলাফল ও পারফরম্যান্স ভালো করলে আস্থা বাড়বে।’
বিশ্বকাপ ব্যর্থতায় বাংলাদেশকে সহ্য করতে হয়েছে নজিরবিহীন সমালোচনা। রিয়াদ অবশ্য সব নেতিবাচক বিষয় একপাশে রেখে ইতিবাচক দিকে নজর রাখতে চান। একইসাথে তার প্রত্যাশা, সর্বশেষ ১০ আন্তর্জাতিক ম্যাচে হারা টাইগাররা শীঘ্রই ঘুরে দাঁড়াবে, পেছনে ফেলবে দুঃসময়কে।
তিনি বলেন, ‘আমি সবসময় ইতিবাচক দিক নিয়ে চিন্তা করতে পছন্দ করি। বিশ্বকাপ ও পাকিস্তান সিরিজে আমরা হয়ত ভালো ক্রিকেট খেলতে পারিনি। কিন্তু পুরো বছরটা যদি দেখেন, আমরা ভালো খেলেছি। হোম কন্ডিশনে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছি। ইতিবাচক দিক আছে।’
‘এখন হয়ত খারাপ সময়ের মধ্যে যাচ্ছি। তবে দলের ওপর আমি সবসময় বিশ্বাস করি এবং দলের সাথেই আছি। আগেও আমরা এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পেরেছি, এবারও পারব ইনশাআল্লাহ্।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড