ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘বাংলাদেশ কঠিন পিচ বানিয়ে বড় দলকে হারায়’
পাকিস্তান অবশ্য দারুণ প্রতিদ্বন্দ্বিতার ছাপ রেখে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশকে। এরপর দাপটের সাথে জিতেছে টেস্ট সিরিজের দুটি ম্যাচও। রমিজ মনে করেন, বাংলাদেশ সফরকারী দলগুলোর জন্য কঠিন এক জায়গা। তিনি বলেন, ‘পাকিস্তানকে অভিনন্দন, পুরো সিরিজে তারা দুর্দান্ত খেলেছে।
বাংলাদেশ কঠিন এক জায়গা। তারা এমন পিচ বানায় যা বড় দলের সাথে পার্থক্য দূর করে দেয় এবং বড় দলকে হারিয়ে দেয়। তাদের স্পিন বিভাগ বেশ ভালো। এমন উইকেটে তারা নিয়মিত খেলে। কিন্তু বিশ্বকাপ থেকে পাকিস্তানের যে তীক্ষ্ণ মনোযোগ আমরা দেখেছি তা নড়েনি।’
টানা টি-টোয়েন্টি খেলার পর পাকিস্তান যেভাবে টেস্টে মানিয়ে নিয়েছে তা মুগ্ধ করেছে রমিজকে। দ্বিতীয় টেস্টে হার না মানা মানসিকতায় শেষমুহুর্তে ইনিংস ব্যবধানে জয় তুলে নেওয়ায় বাবর আজমের দলকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। রমিজ বলেন, ‘টি-টোয়েন্টির পর টেস্টেও পাকিস্তান খুব দ্রুত মানিয়ে নিয়েছে।
মনোযোগ নড়েনি বলে ফলাফলও অনেক ভালো হয়েছে। সবাই পাকিস্তানের জন্য একাগ্রচিত্তে খেলছে এবং ড্রেসিংরুমের পরিবেশ ভালো আছে, শেষ টেস্ট এর বড় উদাহরণ।’ এছাড়াও পাকিস্তানের সাম্প্রতিক নজরকাড়া সাফল্যের পেছনে বাবর আজমের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল