ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
অবশেষে কোহলিকে নিয়ে মুখ খুললেন সৌরভ
তাই কোহলিকে একদিনের ক্রিকেটেও অধিনায়ক রাখা হয়নি। বোর্ডও তাতে আপত্তি করেনি। সংবাদ সংস্থাকে সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, ‘এই সিদ্ধান্ত বোর্ড এবং নির্বাচকদের তরফে যৌথ ভাবে নেয়া হয়েছে। বোর্ড এর আগে কোহলিকে অনুরোধ করেছিল টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে না সরতে।
কোহলী রাজি হয়নি। এরপরেই নির্বাচকরা সিদ্ধান্ত নেন, দু’টি সাদা বলের ফরম্যাটে দু’জন আলাদা অধিনায়ক রাখার অর্থ নেই। তাই ঠিক করা হয় কোহলিকে টেস্ট অধিনায়ক রাখা হবে এবং সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দেবে রোহিত। আমি নিজে সভাপতি হিসেবে ব্যক্তিগতভাবে কোহলির সঙ্গে কথা বলেছি। নির্বাচক কমিটির চেয়ারম্যানও ওর সঙ্গে কথা বলেছেন।’
একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে অবদানের জন্য কোহলিকে ধন্যবাদ জানিয়েছেন সৌরভ। একইসাথে স্পষ্ট করে দিয়েছেন, সাদা বলের ক্রিকেটে রোহিতের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা রয়েছে তাদের। বোর্ড সভাপতির কথায়, ‘রোহিত শর্মার নেতৃত্ব দেয়ার ক্ষমতার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। বিরাট টেস্ট অধিনায়ক হিসেবে থাকছে। বোর্ডে আমরা যারা রয়েছি, তারা এ ব্যাপারে আত্মবিশ্বাসী যে ভারতীয় ক্রিকেটে সঠিক হাতেই রয়েছে। সাদা বলের ক্রিকেটে অবদানের জন্য বিরাটকে অনেক ধন্যবাদ।’
বুধবার রাতে কোহলিকে নেতৃত্ব থেকে সরানোর পর থেকেই বোর্ডের সমালোচনা করছিলেন সমর্থক থেকে বিশেষজ্ঞরা। তারা বলছিলেন, কোহলির প্রতি যে ব্যবহার করা হয়েছে তা অন্যায্য। অনেকে এ-ও বলেছিলেন, বোর্ডের দেয়া ৪৮ ঘণ্টা সময় অতিক্রান্ত হওয়াতেই কোহলির থেকে নেতৃত্ব কাড়া হয়েছে। তবে সৌরভের কথায় পরিষ্কার, সিদ্ধান্ত নেয়ার আগে ভারত অধিনায়কের সাথে কথা বলা হয়েছিল।
একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে ৯৫টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন কোহলি। এর মধ্যে ৬৫টি ম্যাচে তিনি জিতেছেন। তার অধীনে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছিল দল। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে হেরেছিল তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড