ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ভারতের অধিনায়ক হতেই না হতেই ভাইরাল রোহিতের টুইট
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) বুধবার ৮ ডিসেম্বর বিরাট কোহলির কাছ থেকে ওডিআই দলের অধিনায়কত্ব কেড়ে নিয়ে রোহিত শর্মাকে এই দায়িত্ব হস্তান্তর করেছে। এর সাথে, ২০২২ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের মাধ্যমে রোহিত শর্মার যুগ শুরু হবে। এর আগে রোহিতকে টি-টোয়েন্টি দলের অধিনায়কও করা হয়েছিল।
নতুন অধিনায়ক রোহিত শর্মা। যিনি একটা সময় জাতীয় দলে সুযোগের জন্য অপেক্ষায় থাকতেন। ১০ বছর আগে সেই দিনের হিটম্যানের হতাশা দেখেছিল সারা ক্রিকেট বিশ্ব। সেই টুইট এবার নতুন করে ভাইরাল হলো।
২০১১ ওয়ানডে বিশ্বকাপে অনেক চেষ্টা করেও ভারতের স্কোয়াডে সুযোগ পাননি রোহিত শর্মা। এখন তিনি ভারতীয় দলের অপরিহার্য অংশ। আজ থেকে ১০ বছর আগে রোহিতের একটি টুইটে হতাশা ঝরে পড়েছিল। তিনি লিখেছিলেন, ‘বিশ্বকাপ স্কোয়াডের অংশ হতে না পারায় আমি সত্যিই খুব হতাশ…। আমাকে এখান থেকে এগিয়ে যেতে হবে। কিন্তু সত্যি বলতে এটা আমার জন্য একটা বড় ধাক্কা ছিল। কোনো মতামত?’
২০০৭ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করলেও ভারতের জাতীয় দলে অনেক পরে ধারাবাহিকভাবে সুযোগ পান রোহিত। ২০১১ বিশ্বকাপ স্কোয়াডে কোহলি-অশ্বিন জায়গা করে নিলেও রোহিত জায়গা পাননি। যদিও ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে তিনি ভারতীয় দলের অটোমেটিক চয়েস ছিলেন। এখন তিনি ভারতকে দুই ফরম্যাটে নেতৃত্ব দেবেন। আর সাদা পোশাকে সহ-অধিনায়কের দায়িত্ব সামলাবে। যদিও শোনা যাচ্ছে, টেস্ট ফরম্যাটের নেতৃত্বও ছেড়ে দিতে পারেন কোহলি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড