ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
গেইল লুইসকে টপকে ৫.৩ ওভারে ১০৫ রান করে বিশ্বরেকর্ড গড়লো পেরেরা আবিষ্কা
বলা বাহুল্য টি-২০ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে তাদের এই পার্টনারশিপ নজির সৃষ্টি করল। ভেঙে দিল চার বছর আগে সিপিএল অর্থাৎ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ক্রিস গেইল এবং এভিন লুইস জুটির গড়া রেকর্ডকে।
বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এলপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল জাফনা কিংস এবং ক্যান্ডি ওয়ারিয়র্স। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে জাফনা।
আর তাদের ইনিংস চলাকালীন এই নজির গড়েন আবিষ্কা ফার্নান্দো এবং থিসারা পেরেরা জুটি। দলীয় ১৫ রানের মাথায় জাফনা তাদের প্রথম উইকেট হারায়। আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন রাহমানুল্লাহ গুরবাজ।
টম কোহলার চ্যাডমোর আউট হন দলীয় স্কোর ৩২ রানে। তখন ৪.৪ ওভারের খেলা হয়েছে। এর পর ক্রিজে জুটি গড়েন আবিষ্কা ফার্নান্দো এবং থিসারা পেরেরা।
১০.১ ওভারে যখন আবিষ্কা ফার্নান্দো আউট হওয়ার মধ্যে দিয়ে ভাঙে এই জুটি, তখন স্কোরবোর্ডে দলীয় রান ১৩৭। অর্থাৎ মাত্র ৩৩ বলে ১০৫ রানের পার্টনারশিপ গড়েছেন দুই ব্যাটার। মানে পরিসংখ্যানের বিচারে রানরেট ১৯.০৯। যা টি-২০ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রেকর্ড।
এই জুটি ভেঙে দেয় ২০১৭ সালে সিপিএলে গড়া এভিন লুইস এবং ক্রিস গেইলের রেকর্ডকে। গেইল-লুইস জুটি সে দিন ১৮.৪২ রানরেটে এই জুটি গড়েছিল।
উল্লেখ্য আজকের ম্যাচে থিসারা পেরেরা ২১ বলে ৫৩ এবং আবিষ্কা ফার্নান্দো ২৩ বলে ৫৩ রান করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড