ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
টেস্টে হেডের দ্রুততম সেঞ্চুরি, বড় লিডে অস্ট্রেলিয়া
অ্যাশেজ সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার ব্যাটিং পজিশনের পাঁচ নম্বর ব্যাটার নিয়ে আলোচনা হয়েছে বিস্তর। উসমান খাজা নাকি ট্রাভিস হেড?- এ নিয়েই ছিল মূল দ্বন্দ্ব। শেষ পর্যন্ত সুযোগ পান হেড। আর তা কাজে লাগিয়ে ব্যক্তিগত সেঞ্চুরির পাশাপাশি দলকে শক্ত অবস্থানে পৌঁছে দিয়েছেন এ বাঁহাতি ব্যাটার।
ওয়ার্নার-লাবুশেনের ফিফটির পর হেডের ঝড়ো সেঞ্চুরিতে বড় লিডের পথেই রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ব্রিসবেনের গ্যাবায় দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭ উইকেটে ৩৪৩ রান। এরই মধ্যে তাদের লিড দাঁড়িয়েছে ১৯৬ রানের। হেড অপরাজিত রয়েছেন ৯৫ বলে ১১২ রান করে।
বুধবার ম্যাচের প্রথম দিন ইংল্যান্ডকে মাত্র ১৪৭ রানে গুটিয়ে দেওয়ার পর বৃষ্টির কারণে আর ব্যাটিংয়ে নামতে পারেননি অসিরা। আজ দিনের শুরুটা খুব একটা ভালো ছিল না তাদের। দলের খাতায় ১০ রান যোগ হতেই ব্যক্তিগত ৩ রানে আউট হন বাঁহাতি ওপেনার মার্কাস হ্যারিস।
এরপর দলীয় ৩০ রানে বিদায়ঘণ্টা বেজে গিয়েছিল ওয়ার্নারেরও। কিন্তু বেন স্টোকস নো বল করায় বেঁচে যান অসি ওপেনার। পরে তিন নম্বরে নামা মার্নাস লাবুশেনের সঙ্গে গড়েন ১৫৬ রানের জুটি। দলীয় ১৬৬ রানে লাবুশেনের বিদায়ে ভাঙে দ্বিতীয় উইকেটের জুটি।
জ্যাক লিচের বলে আউট হওয়ার আগে ১১৭ বলে ৭৪ রান করেন লাবুশেন। পরে বেশিক্ষণ থাকতে পারেননি স্টিভ স্মিথও। দলীয় ১৮৯ রানে তিনি ফেরেন ১২ রান করে। অস্ট্রেলিয়ার বিপদ আরও বাড়ে দুইশ হওয়ার আগেই ওয়ার্নার ফিরে গেলে। নার্ভাস নাইন্টিতে পা রেখে ওয়ার্নারের ইনিংসের সমাপ্তি ঘটে ব্যক্তিগত ৯৪ রানে।
ছয় নম্বরে নেমে হতাশ করেন ক্যামেরন গ্রিন। রানের খাতা খোলার আগেই তিনি সাজঘরে ফিরে গেলে ১৯৫ রানে ৫ উইকেটের দলে পরিণত হয় অস্ট্রেলিয়া। সেখান থেকে দলকে সাড়ে তিনশ ছুঁইছুঁই সংগ্রহে নিয়ে যাওয়ার পুরো কৃতিত্ব ট্রাভিস হেডের।
পাল্টা আক্রমণে ৫১ বলে ফিফটি পূরণ করেন তিনি। সেখান থেকে আক্রমণের ধাঁর আরও বাড়িয়ে মাত্র ৮৫ বলেই ছুঁয়ে ফেলেন ক্যারিয়ারের তৃতীয় ও অ্যাশেজে নিজের প্রথম সেঞ্চুরি। যা কি না অ্যাশেজের ইতিহাসে তৃতীয় দ্রুততম ও গ্যাবায় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
শেষ পর্যন্ত দিন শেষে অস্ট্রেলিয়া থামে ৭ উইকেটে ৩৪৩ রান করে। অভিষিক্ত উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারে এবং অধিনায়ক প্যাট কামিনসের ব্যাট থেকে আসে সমান ১২ রান করে। বাঁহাতি পেসার মিচেল স্টার্ক অপরাজিত রয়েছেন ১০ রানে। ইংলিশ পেসার ওলি রবিনসন শিকার করেছেন তিন উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড