ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
আইপিএলের নিলাম থেকে বাদ পড়তে পারে দীনেশ কার্তিক
ফ্র্যাঞ্চাইজির তরফে যে চার তারকাকে রিটেন করা হয়েছে, তাঁরা হলেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার এবং বরুণ চক্রবর্তী।
আন্দ্রে রাসেলকে ১২ কোটি টাকায় ধরে রাখা হয়েছে। ভেঙ্কটেশ আইয়ার এবং সুনীল নারিনকে রিটেন করতে ফ্র্যাঞ্চাইজিকে খসাতে হয়েছে ৮ কোটি করে। বরুণ চক্রবর্তী আবার ৬ কোটি পেয়েছেন।তবে তালিকা থেকে বাদ পড়ার পরে সম্ভবত কেরিয়ার খতম হয়ে যেতে চলেছে দীনেশ কার্তিকের। এমনটাই সূত্রের খবর। দীর্ঘদিন ধরে রান খরার মধ্যে রয়েছেন কার্তিক। কিছুদিন আগে শেষ হওয়া আইপিএলে একবারও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি তিনি। পরিসংখ্যান বলছে, আইপিএলের গোটা মরশুমে ১৬ ম্যাচ খেলে কার্তিক ২৩.৭৭ গড়ে করেছেন মাত্র ২২৩ রান। স্ট্রাইক রেটও তথৈবচ- ১৩১.২৮। একটাও ফিফটি হাঁকাতে পারেননি তিনি। শুধু গত মরশুমেই নয়, কয়েক মরশুম ধরেই ব্যাটিংয়ে চূড়ান্ত ব্যর্থ তিনি।
এছাড়া সাম্প্রতিককালে উইকেটকিপার হিসাবেও সেভাবে সক্ষমতার প্রমাণ দিতে পারছেন না তারকা। সিএসকের বিরুদ্ধে মোক্ষম সময়ে ফাফ দু প্লেসিসের স্ট্যাম্পিং মিস করে দলকে বিপদে ফেলেছিলেন তারকা। তারপরে ব্যাট হাতে প্রোটিয়াজ তারকা একাই কেকেআর বোলিং নিয়ে ছেলেখেলা করে যান।
উইকেটের সামনে এবং পিছনে চরম ব্যর্থতাতেই কেকেআর ৩৬ বছরে কেরিয়ারের উপান্তে হাজির হওয়া কার্তিককে রিলিজ করে যেন হাঁফ ছেড়ে বেঁচেছে।
আপাতত তারকা উইকেটকিপার-ব্যাটসম্যানের পরবর্তী গন্তব্য আইপিএলের নিলাম। তবে কার্তিককে কিনতে কে কোনও ফ্র্যাঞ্চাইজি আগ্রহী, এমন খবর নেই। এমনিতে নিলামের আগে তিনজন করে ক্রিকেটারকে সই করাতে পারে দুই নয়া ফ্র্যাঞ্চাইজি। সেখানে তো বটেই নিলামেও কার্তিককে আপাতত কোনও ফ্র্যাঞ্চাইজির পরিকল্পনায় নেই। চূড়ান্ত ব্যর্থ হওয়ায় এর আগে গত মরশুমের মাঝপথে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় কার্তিককে। নেতৃত্ব তুলে দেওয়া হয় ইয়ন মর্গ্যানের হাতে।
যাইহোক, সিএসকে এবং মুম্বই বাদে আইপিএলের তৃতীয় সফলতম ফ্র্যাঞ্চাইজি কেকেআর। নিলামে কীভাবে নিজেদের দল গোছায় তারা, সেটাই এখন দেখার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড