ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ক্রিকেট বিশ্বে নতুন বিতর্কের জন্ম দিলেন স্টোকস
টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিন মাত্র ৫০ ওভার খেলতেই অলআউট হয় ইংল্যান্ড। অধিনায়ক প্যাট কামিন্স পাঁচটি উইকেট শিকার করে ধ্বসিয়ে দেন ইংলিশদের। জস হ্যাজলউড ও মিচেল স্টার্ক দুইটি করে এবং ক্যামেরন গ্রীন শিকার করেন একটি উইকেট। দিনের শেষ অর্ধেকে বৃষ্টি বাগড়া দিলে প্রথম দিনে আর ব্যাট করা হয়নি অস্ট্রেলিয়ার।
দ্বিতীয় দিন সকালে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। ১৭ বলে ৩ রান করা মার্কাস হ্যারিসকে শিকার করেন পেসার ওলি রবিনসন। ১০ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। তারপর বড় জুটি গড়েছেন ডেভিড ওয়ার্নার ও মারনাস লাবুশানে। তবে ওয়ার্নার আউট হয়েও বেঁচে গেছেন নো-বলের কল্যাণে।
তখন অস্ট্রেলিয়ার সংগ্রহ ১ উইকেটে ৩৭ রান। ব্যাটিংয়ে ছিলেন ওয়ার্নার, বোলিং করছিলেন স্টোকস। এই ইংলিশ পেসারের ওভারের প্রথম চারটি বল করার সময়েই তার পা সীমানা অতিক্রম করে ফেলে। কিন্তু প্রথম তিনটি বলেই সেটি বুঝতে পারেননি আম্পায়ার। চতুর্থ বলটিতে আউট হন ওয়ার্নার, তখন নজরে আসে যে বলটি নো-বল। এবং পরবর্তীতে দেখা যায়, ওভারের প্রথম চারটি বলই নো-বল ছিল।
স্টোকসের এই টানা চার নো-বলের জন্য আম্পায়ারকেই দোষ দিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। তিনি বলেন, “কেউ যদি এগুলো পর্যবেক্ষণ করার পরেও নো-বল না দেয় তাহলে সেটা খুবই দুঃখজনক। আমার কাছে মনে হয়, এগুলো নো-বলই ছিল। ওভারের প্রথম বলটিই যদি আম্পায়ার ধরিয়ে দিতেন, তাহলে হয়ত স্টোকস তাকে শুধরে নিতো।”
অস্ট্রেলিয়ান আম্পায়ার সাইমন টোফেলও মাঠের আম্পায়ারদের এই সিদ্ধান্তে অবাক হয়েছেন। তিনি বলেন, “এখন তো প্রযুক্তির সাহায্যে সব বল পর্যবেক্ষণ করার কথা। আমি বুঝতে পারছি না, কেন এই বলগুলো পর্যবেক্ষণ করা হলো না। মাঠের আম্পায়ারদের সাহায্য করার জন্য তো আইসিসির প্রযুক্তিবিদরা মাঠেই আছেন।”
বেন স্টোকসের বিতর্কিত টানা ৪ নো-বলের ভিডিও দেখুন-
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড