ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ভরাডুবিতে পাকিস্তানের কাছে ম্যাচ হেরেও দেখেনিন কত লাখ টাকা পুরস্কার পেল সাকিব
দলের এমন বেহাল দশায় দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে এসে সাকিব ব্যাট হাতে একাই লড়াই চালিয়ে গিয়েছিলেন। চতুর্থ দিনে প্রথম ইনিংসে গোটা দলের ব্যাটাররা যখন আসা-যাওয়ার মিছিলে যোগ দেন তখন সাকিব খেলেন নির্ভরযোগ্য ৩৩ রানের ইনিংস। যা ছিল প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রান।
প্রথম ইনিংসে ৮৭ রানে অলআউট হওয়া বাংলাদেশের সামনে ম্যাচ বাঁচানোর সুযোগ তৈরি করেছিলেন সাকিব। দ্বিতীয় ইনিংসে এসে আবারও টপ অর্ডার ছিল ব্যর্থ। দুই ওপেনার সাদমান ব্যক্তিগত ২ রানে ফিরে যাবার পর ব্যক্তিগত ৬ রানে সাজঘরে ফিরে গিয়েছিলেন আগের ইনিংস কোনো রান না করা মাহমুদুল হাসান জয়। সুবিধা করতে পারেননি নাজমুল হোসেন শান্ত কিংবা অধিনায়ক মুমিনুল হক।
তবে মুশফিকুর রহিমের সাথে ৪৯ রানের জুটি গড়ে দলকে শেষ দিনে এগিয়ে নিচ্ছিলেন সাকিব। ৪৮ রান করা মুশফিক সাজঘরে ফেরত গেলে আবারও সাকিবের জুটি আশার আলো দেখাতে থাকে দলকে।
মেহেদি হাসান মিরাজের সাথে ৫১ রানের জুটি দলের জন্য অবদান রাখলেও এই জুটি বিচ্ছিন্ন হয়েছিল মিরাজ সাজঘরে ফিরে গেলে। শেষের দিকে সাকিব প্যাভিলিয়নের পথ ধরেছিলেন ৬৩ রানের ইনিংস খেলে। ১৩০ বল মোকাবেলা করে সাকিবের এই ইনিংসে ছিল ৯টি চারের মার।
ব্যাট হাতে দুই ইনিংসে মিলিয়ে সাকিবের ব্যাট থেকে এসেছে ৯৬ রান। লড়াকু সাকিবের এই ৯৬ রানের পর ম্যাচ শেষে তাকে দেয়া হয়েছে ম্যাচের মোস্ট ভেল্যুয়েবল প্লেয়ার পুরস্কার। মোস্ট ভেল্যুয়েবল প্লেয়ার নির্বাচিত হওয়া সাকিবকে দেয়া হয়েছে ১ হাজার ৫০০ মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় যার পরিমান দাঁড়ায় প্রায় ১ লাখ ২৯ হাজার টাকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড