ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ১৮ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করলো ভারত
দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দল নির্বাচনের আগে বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন ছিল। খারাপ ছন্দে থাকা চেতেশ্বর পুজারা, অজিঙ্ক রহাণেকে কি বাদ দেওয়া হবে? মুম্বই টেস্টে দুরন্ত খেলার পর ময়াঙ্ক আগরওয়াল সুযোগ পাবেন তো? দল ঘোষণার পর দেখা গেল, সব প্রশ্নের উত্তরই ইতিবাচক।
খারাপ ছন্দে থাকলেও আরও এক বার পুজারা, রহাণেকে সুযোগ দেওয়ার পথেই হাঁটল দল পরিচালন সমিতি। শুধু তাই নয়, সুযোগ পেলেন ইশান্ত শর্মাও। নিউজিল্যান্ড সিরিজে যাঁর নির্বিষ বোলিং নিয়ে উঠেছিল প্রশ্ন। তবে জোরে বোলিং বিভাগে শামি, উমেশ, বুমরার পাশাপাশি মহম্মদ সিরাজ এবং শার্দূল ঠাকুর থাকায় প্রথম একাদশে ইশান্তের জায়গা হওয়া নিয়ে প্রশ্ন রয়েছে।
ঠিক তেমনই প্রশ্ন রয়েছে পুজারা, রহাণের প্রথম একাদশে সুযোগ পাওয়া নিয়েও। রোহিত শর্মা, কেএল রাহুল দলে ফিরেছেন। রেখে দেওয়া হয়েছে ময়াঙ্ককেও। পাশাপাশি এখন দক্ষিণ আফ্রিকায় ভারত ‘এ’ দলের সদস্য হনুমা বিহারীকেও টেস্ট দলে ফেরানো হয়েছে। ভারত ‘এ’-র হয়ে ভাল খেলছেন হনুমা। ফলে প্রথম একাদশে তাঁর জায়গা পাওয়ার সম্ভাবনা জোরালো। ময়াঙ্কও ছন্দে রয়েছে। পুজারা এবং রহাণের মধ্যে কাউকে যে প্রথম একাদশ থেকে বাদ দিতে হবে, তা এক রকম নিশ্চিত।
দক্ষিণ আফ্রিকা সফর থেকে বাদ গেল একাধিক নাম। রবীন্দ্র জাডেজা, শুভমন গিল, অক্ষর পটেল এবং রাহুল চাহারকে বাদ দেওয়া হয়েছে। যদিও সরকারি বিবৃতিতে বলা হয়েছে, তাঁরা ‘চোট’ পেয়েছেন এবং রিহ্যাবে রয়েছেন। প্রোটিয়া সফরে সেঞ্চুরিয়ন এবং জোহানেসবার্গে গতিশীল উইকেট হওয়ার সম্ভাবনা। ফলে প্রত্যাশামতোই জোরে বোলিং বিভাগ শক্তিশালী করতে চেয়েছেন নির্বাচকরা। প্রতিষ্ঠিত স্পিনার বলতে দল রবিচন্দ্রন অশ্বিন রয়েছে। এ ছাড়া পার্ট-টাইম স্পিনার জয়ন্ত যাদবও থাকছেন।
পুরো দল: কোহলী (অধিনায়ক), রোহিত (সহ-অধিনায়ক), রাহুল, ময়াঙ্ক, পুজারা, রহাণে, শ্রেয়স, হনুমা, পন্থ, ঋদ্ধিমান, অশ্বিন, জয়ন্ত, ইশান্ত, শামি, বুমরা, উমেশ, শার্দূল এবং সিরাজ।
স্ট্যান্ডবাই ক্রিকেটার: নবদীপ সাইনি, সৌরভ কুমার, দীপক চাহার, অর্জন নাগওয়াসওয়ালা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড