ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
পাঁচ মিনিট বাকি থাকতে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
পাকিস্তানের ৩০০ রানের জবাবে ফলো-অনে পড়লে ফের ব্যাটিং বিপর্যয় দেখা দেয়। ২৫ রানে ৪ উইকেটের পতনের পর বাংলাদেশের হাল ধরেন মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। ৫ম উইকেটে মুশফিক-লিটনের ৭৩, ৬ষ্ঠ উইকেটে মুশফিক-সাকিবের ৪৯ ও ৭ম উইকেটে সাকিব-মিরাজের ৫১ রানের পার্টনারশিপ হার এড়াতে সাহায্য করে।
লিটন ৪৫ ও মুশফিক ৪৮ রান করে সাজঘরে ফিরলেও সাকিব তুলে নেন ক্যারিয়ারের ২৭তম অর্ধশতক। যদিও পাকিস্তানের রান থেকে ১৫ রান দূরে থাকতে মিরাজ (৭০ বলে ১৪ রান) এলবিডব্লিউ হয়ে যান ‘আনকোরা বোলার’ বাবর আজমের স্পিনে। এতে আবারও হারের শঙ্কা জেগে ওঠে। পরের ওভারে সাকিব বোল্ড হয়ে যান প্রথম ইনিংসে ৮ উইকেট শিকার করা সাজিদ খানের বলে, যিনি এই ইনিংসে পেয়েছেন ৪টি উইকেট।
১২৮ বলে ৯টি চারের সহায়তায় ৬৩ রান করা সাকিব বিদায় নিলে শেষ হয়ে যায় বাংলাদেশের ম্যাচ বাঁচানোর স্বপ্ন। ম্যাচের আর মাত্র ৫.৩ ওভার বাকি থাকতে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২০৫ রান।
ঢাকা টেস্ট, সংক্ষিপ্ত স্কোর: টস : পাকিস্তান, পাকিস্তান ১ম ইনিংস : ৩০০/৪ ডি. (৯৮.৩ ওভার), বাবর ৭৬, আজহার ৫৬, রিজওয়ান ৫৩*, ফাওয়াদ ৫০*, আবিদ ৩৯, তাইজুল ২৫-৬-৭৩-২, খালেদ ১৭.৩-৫-৪৯-১, এবাদত ২৩-৩-৮৮-১,
বাংলাদেশ ১ম ইনিংস : ৮৭/১০ (৩২ ওভার), সাকিব ৩৩, শান্ত ৩০, লিটন ৬, সাজিদ ৪২/৮, শাহীন ৩/১, বাংলাদেশ ২য় ইনিংস : ২০৫/১০ (৮৪.৪ ওভার), সাকিব ৬৩, মুশফিক ৪৮, লিটন ৪৫, মিরাজ ১৪, সাজিদ ৮৬/৪,, ফল : পাকিস্তান ইনিংস ও ৮ রানে জয়ী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড