ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ভারতকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা
আজ (মঙ্গলবার) ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলকে মাত্র ৫৩ রানে গুটিয়ে দিয়ে ১৮১ রানের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশের যুবারা। দেশে ফিরছে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে। এই টুর্নামেন্টে বাংলাদেশের দুই প্রতিপক্ষ ছিল ভারতের অনূর্ধ্ব-১৯ দুটি দল- ‘এ’ এবং ‘বি’ নামে।
ফাইনালে উঠে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এবং ভারতের অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল। যেখানে টস জিতেছিল ভারতই। প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় স্বাগতিকরা।
বাংলাদেশ অবশ্য পুরো ওভার ব্যাট করতে পারেনি। তবে মারমুখী খেলে ৪১.৪ ওভারেই ২৩৪ রানের সংগ্রহ গড়ে অলআউট হয় সফরকারিরা। দলের পক্ষে ৯১ বলে ৯৩ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন আইচ মোল্লা।
ভারতীয় বোলারদের তোপে ১১৫ রানে ৭ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। সেখান থেকে দশ নম্বর ব্যাটসম্যান আশিকুর জামানকে নিয়ে পাঁচে নামা আইচ মোল্লার দুর্দান্ত ব্যাটিং। অষ্টম উইকেটে ৯৪ রানের জুটি গড়েন তারা।
আশিকুর ৫৮ বলে ৫ চার আর ২ ছক্কায় কাটায় কাটায় ৫০ করে আউট হন। সেঞ্চুরির দ্বারপ্রান্তে এসে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হন আইচ মোল্লা। ৯১ বলে ১০ বাউন্ডারি আর ২ ছক্কায় ৯৩ রান করেন এই ব্যাটার। এছাড়া প্রান্তিক নওরোজ নাবিল ২৮ আর ইফতিখার হোসেনের ব্যাট থেকে আসে ১৭ রান।
জবাবে ১৫ রানের মধ্যে ভারতের ৪ উইকেট তুলে নেয় বাংলাদেশ যুব দল। সফরকারি বোলারদের তোপে একদমই সুবিধা করতে পারেননি ভারতীয় ব্যাটাররা। কেবলমাত্র দুই ব্যাটার দুই অংক ছুঁতে পেরেছেন। উদয় সরন ২৬ আর কৌশল তাম্বে করেন ১১ রান।
বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে সফল নাইমুর রহমান নয়ন। ১৬ রানে ৪ উইকেট শিকার করেন এই স্পিনার। আশিকুর রহমান ৮ রানে ২টি এবং তানজিম হাসান সাকিব ৪ রানে নেন ১ উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড