ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবসরে যাচ্ছেন হার্দিক পান্ডিয়া
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার স্কোয়াডে তাকে রাখা নিয়েও কম বিতর্ক হয়নি। কারণ বাইশগজে তেমন কিছুই করতে পারেননি তিনি। যার ফলে বিশ্বকাপের পরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে বাদ দিয়েই দল ঘোষণা করা হয়। বলতে গেলে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে এখন তিনি বাদের তালিকায়।
এদিকে, সাদা পোশাকেও তথা টেস্টে সবশেষ সুযোগ পেয়েছিলেন সেই ২০১৮ সালে। এরপর আর লাল বলে খেলা হয়নি। অদূর ভবিষ্যতেও এই ফরম্যাটে তার ফেরার সম্ভাবনা ক্ষীণ। আর সে কথা চিন্তা করেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন তিনি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা সম্প্রতি দেশটির গণমাধ্যমকে জানিয়েছেন, সে (হার্দিক) দীর্ঘ দিন ধরেই চোটের সঙ্গে লড়াই করছে। নিয়মিত খেলতে পারছে না। যদিও এখনো আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে যতদূর আভাস পেয়েছি, টেস্ট থেকে অবসর নেওয়ার কথা ভাবছে সে।
তবে টেস্ট ছাড়ার পেছনের কারণও ব্যাখ্যা করেন নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা। তিনি বলেন, সাদা বলের ক্রিকেটে মনোযোগী হতেই টেস্ট ছাড়তে চান হার্দিক পান্ডিয়া। যদিও তাকে নিয়ে আমাদের এখন তেমন পরিকল্পনাও ছিল না। তবুও সে অবসর নিলে নতুন করে বিকল্প প্রস্তুত করতে হবে।
এদিকে, হার্দিক পাণ্ডিয়ার ক্রিকেট ক্যারিয়ার নিয়েই শঙ্কা জেগেছে। যে কারণে বিশ্বকাপের পরপরই টিম ম্যানেজমেন্টের কাছে হার্দিকের চোটের আপডেট জানতে চেয়েছিল খোদ বোর্ডও।
আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় টিমে তিনি সুযোগ পাবেন কিনা, সেটাও এখনো নিশ্চিত নয়। এছাড়া আঞ্চলিক লিগগুলোতেও খেলছেন না তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল