ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি
এর মধ্যে রাকিবুলকে দেওয়া হয়েছে দলের অধিনায়কত্বের ভার। তার ডেপুটি হিসেবে থাকছেন বাঁহাতি টপঅর্ডার ব্যাটার প্রান্তিক নওরোজ নাবিল। ২০২০ সালের আসরেও স্কোয়াডে ছিলেন নাবিল। তবে তিনি কোনো ম্যাচ খেলতে পারেননি। এবার আরও পরিণত হয়ে খেলবেন ২০২২ বিশ্বকাপে।
যুব এশিয়া কাপে খেলতে আগামী ২০ ডিসেম্বর আরব আমিরাতে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবারের এশিয়া কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশের তিন প্রতিপক্ষ শ্রীলঙ্কা, নেপাল ও কুয়েত। আগামী ২৩ ডিসেম্বর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।
এরপর বিশ্বকাপে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। ‘বি’ গ্রুপে ভারত, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও উগান্ডা; ‘সি’ গ্রুপে পাকিস্তান, আফগানিস্তান, পাপুয়া নিউ গিনি ও জিম্বাবুয়ে আর ‘ডি’ গ্রুপে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড।
আগামী ১৬ জানুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে বাংলাদেশ। ২০ জানুয়ারি কানাডা ও ২২ জানুয়ারি আরব আমিরাতের মুখোমুখি হবে তারা। বিশ্বকাপ খেলতে ৩ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজ যাবে বাংলাদেশ দল।
যুব বিশ্বকাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াডরকিবুল হাসান (অধিনায়ক), প্রান্তিক নওরোজ নাবিল (সহ-অধিনায়ক), মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন ইফতি, মেহরব হাসান, আইচ মোল্লা, আব্দুল্লাহ আল মামুন, তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মোহাম্মদ ফাহিম, মুশফিক হাসান, রিপন মন্ডল, আশিকুর জামান, তানজিম হাসান সাকিব, নাইমুর রহমান নয়ন।
রিজার্ভ: আহসান হাবিব লিওন, জিশান আলম।
স্ট্যান্ড বাই: মহিউদ্দিন তারেক, তৌহিদুল ইসলাম, শাকিব শাহরিয়ার ও গোলাম কিবরিয়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল