ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
অধিনায়ক কামিন্সের দুর্দান্ত বোলিংয়ে লজ্জার রেকর্ড গড়লো ইংল্যান্ড
গ্যাবায় বরাবরই বাড়তি দাপট থাকে অজিদের। এদিনও ছিল না কোনো ব্যক্তিক্রম। ম্যাচের প্রথম বলেই ইংলিশ ওপেনার ররি বার্নসকে শুন্য রানে বোল্ড করেন মিচেল স্টার্ক। ইনিংসের চতুর্থ ওভারে জস হ্যাজেলউডের বলে অ্যালেক্স ক্যারিকে ক্যাচ দিয়ে ফেরেন তিনে নামা ডেভিড মালান (৬)।
হ্যাজেলউডের পরের ওভারে ফিরে যান ইংলিশ অধিনায়ক জো রুটও। ডেভিড ওয়ার্নারকে ক্যাচ দিয়ে কোনো রান না করেই ফিরে যান তিনি। মাত্র ৫০ রানের মধ্যে ইংল্যান্ড বেন স্টোকস (৫) ও ওপেনিংয়ে নামা হাসিব হামিদের (২৫) উইকেটও হারায়। দুজনই ফিরে যান কামিন্সের বলে।
এরপর প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন ওলি পোপ ও জস বাটলার। দুজনে মিলে ৫২ রানের জুটি গড়েন। বাটলারকে ফিরিয়ে এই জুটি ভাঙেন স্টার্ক। এর এক ওভার পর ফিরে যান পোপও। বাটলার ৩৯ ও পোপ ৩৫ রানে ফিরে যান।
লেজের সারির ব্যাটারদের নিয়ে প্রতিরোধ গড়তে চেয়েছিলেন ক্রিস ওকস। যদিও সুবিধা করতে পারেননি তিনি। ইংল্যান্ডের লেজের সারির তিন ব্যাটারকে ফিরিয়ে নিচের পাঁচ উইকেট পূর্ণ করেন কামিন্স। ২১ রান করে শেষ উইকেট হিসেবে মাঠ ছাড়েন ওকস।
কামিন্সের পাঁচ উইকেট ছাড়াও এদিন স্টার্ক ও হ্যাজেলউড দুটি করে উইকেট নেন। পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন নেন এক উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড (প্রথম ইনিংস)- ১৪৭/১০ (৫০.১ ওভার)
(বাটলার ৩৯, পোপ ৩৫; কামিন্স ৫/৩৮, স্টার্ক ২/৩৫, হ্যাজেলউড ২/৪২)
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড