ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
একদিনে ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে অপমানের সুরে যা বললেন সাজিদ খান
চতুর্থ দিনে এসে পাকিস্তান দল নিজেদের রানের গতি বাড়িয়ে ৪ উইকেটে ৩০০ রানে নিজেদের ইনিংস ঘোষণা করে। জবাবে খেলতে নেমে ধারাবাহিক বিরতিতে উইকেট বিলাতে থাকে টাইগাররা।
অভিষিক্ত মাহমুদুল হাসান জয় খালি হাতে ফেরার পর সুবিধা করতে পারেননি টপ অর্ডার কিংবা মিডল অর্ডার ব্যাটাররা। নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে ৩০ রান আসলেও মুমিনুল, মুশফিক কিংবা লিটন সবাই ছিলেন ব্যর্থতার কাতারে। স্বস্তি যেটুকু পাওয়া গিয়েছে তা হল সাকিব আল হাসানের ২৩ রানে অপরাজিত থাকা।
পাকিস্তানি স্পিনার সাজিদ খানের কাছেই যেন গোটা ব্যাটিং অর্ডার আত্মসমর্পন করেছে এদিন মিরপুরের হোম অব ক্রিকেটে। মাত্র ১২ ওভার বল করা সাজিদ ৩টি মেইডেন দিয়ে নিয়েছেন ৬টি উইকেট। বাকি ১টি উইকেট ছিল মুমিনুলের রানআউট।
এদিকে প্রায় ফলোঅনে পড়তে যাওয়া বাংলাদেশের হাতে এখনও একদিন বাকি থাকলেও শঙ্কা থেকেই যায়। এরই মধ্যে চতুর্থ দিনের খেলা শেষে ৬ উইকেট নেয়া সাজিদ খান যেন বাংলাদেশকে কিছুটা হুঙ্কার দিয়ে রেখেছেন পঞ্চম দিনে মাঠে নামার আগে।
প্রথম ইনিংসে বাংলাদেশ দলকে অলআউট করে আবারও ব্যাটিংয়ে পাঠানোর পরিকল্পনা এঁটে বসেছেন এই স্পিনার। সংবাদ সম্মেলনে সাজিদ খান বলেন, ‘’পরিকল্পনা এটাই যে কালকে এই তিন জনকে আউট করে ওদেরকে আবার ব্যাটিংয়ে পাঠিয়ে আরেকবার অলআউট করে দিয়ে জয়ের চেষ্টা করা। ববি ভাই (বাবর) এটা বলেছিলেন যে, সবাই যেন জয়ের জন্য মাঠে নামে এবং প্রত্যেকেই যেন নিজেকে উজার করে দেয়। আমরা এটাই করেছি, আক্রমণ করেছি এবং সেটির ফল মিলেছে।‘’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড