ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
পাকিস্তানের এতো রান দেখে অবাক হয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন শান্ত
৪ উইকেটে ৩০০ রান নিয়ে পাকিস্তান তাদের প্রথম ইনিংস ঘোষণা করার পর হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। এতে টাইগাররা আছে ফলো-অনের শঙ্কায়। শান্ত অবশ্য ব্যাটারদের ত্রুটির চেয়ে বোলারদের বেশি রান দেওয়ার বিষয়টিরই বেশি ভূমিকা দেখছেন।
তিনি বলেন, ‘আমার মনে হয় না এটা ৩০০ রান করার মত উইকেট। আরও কম রান হলে ভালো হত। স্পিনার ও পেসাররা যদি রান আরও কম দিত তাহলে ভালো হত। পেসারদের যথেষ্ট সহায়তা ছিল।’
পাকিস্তানের স্পিনার সাজিদ খানের বিরুদ্ধে বাংলাদেশ দাঁড়াতেই পারেনি। যদিও শান্ত বলছেন, এই স্পিন খুব বেশি ভয়ংকর নয়। উইকেটের কারণেই আগ্রাসী ক্রিকেট খেলতে হয়েছে দাবি করে শান্ত আরও বলেন, ‘এতটা ভয়ংকর না। এমন নয় যে সবাই অনেক বেশি আগ্রাসী খেলেছে। যে যে শট পারে সেটা খেলতে গিয়ে হয়ত বাস্তবায়ন হয়নি। বাস্তবায়ন একদিন হবে, একদিন হবে না।’
যে উইকেটে পাকিস্তান এত সাবলীল ব্যাটিং করেছে সেই উইকেটে বাংলাদেশ ৭৬ রান জড়ো করতেই হারিয়ে ফেলেছে ৭ উইকেট। যদিও এমন ব্যাটিংকে নিজেদের দৈন্যতার প্রকাশ ভাবতে নারাজ এই ব্যাটার।
তিনি জানান, ‘আমরা আগে এর চেয়েও ভালো ক্রিকেট খেলেছি। আগের চেয়ে আমাদের ধারাবাহিকতা বেড়েছে। এমন নয় যে আমাদের সামর্থ্য এই ম্যাচ বা গত ম্যাচের (চট্টগ্রাম টেস্ট) মত। আজকের দিনটা খারাপ ছিল, ভালো করতে পারিনি। তার মানে এই নয় আমাদের সামর্থ্য এতটুকুই। আমরা এর থেকে বড় বড় রানও করে এসেছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড