ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
এই পরিস্থিতিতে বাংলাদেশের অতীত ইতিহাসও ঠিক সুবিধার নয়
জবাবে ব্যাটিংয়ে নেমে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে পরাজয়ে শঙ্কিত বাংলাদেশ। ২০.৪ ওভারে ৭১ রানে ৭ উইকেট হারায় স্বাগতিকরা। চতুর্থ দিনে ৭ উইকেটে ৭৬/৭ রান নিয়ে দিনের খেলা শেষ করে বাংলাদেশ। ২৩ রানে অপরাজিত আছেন সাকিব আল হাসান। তাকে সঙ্গ দিচ্ছেন স্পিনার তাইজুল ইসলাম।
ফলোঅন এড়াতে চাই আরও ২৫ রান। পরিস্থিতি বলছে, এই রান তোলাই অনেক কঠিন হবে বাংলাদেশের জন্য। এবার পুরোনো হিসেবে ফেরা যাক। আলোকস্বল্পতায় খেলা শেষ হওয়ায় বাংলাদেশের কাজটা একটু সহজ হয়েছে। শেষ দিনে সর্বোচ্চ ৯৮ ওভার খেলা হবে। আর আজ বাংলাদেশ খেলেছে ২৬ ওভার। অর্থাৎ ফলোঅনে পড়লে ম্যাচ বাঁচাতে দুই ইনিংস মিলিয়ে মোট ১২৬ ওভার খেলতে হবে বাংলাদেশকে। কঠিন কাজ? প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং দেখে নিশ্চয়ই সম্ভাব্য উত্তরটা পেয়ে যাওয়ার কথা!
এদিকে অতীত ইতিহাসও ঠিক সুবিধার নয়। দুই ইনিংস মিলিয়ে মিরপুরেই বাংলাদেশ ১২৬ ওভারের কম খেলেছে, এমন ম্যাচ আছে ৪টি। ২০০৭ সালে ঢাকার মিরপুরে ভারতের বিপক্ষে টেস্টে বাংলাদেশ দুই ইনিংস মিলিয়ে ৯৪.৫ ওভার ব্যাট করে ইনিংস ও ২৩৯ রানের ব্যবধানে হেরেছে। এরপর ২০১৪, ২০১৫ ও ২০১৮ সালে পর্যায়ক্রমে একইভাবে বাজে ব্যাটিংয়ের খেসারত দিয়েছে বাংলাদেশ। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ও ২৪৮ রানে হেরেছিল বাংলাদেশ। সে ম্যাচে বাংলাদেশ দুই ইনিংস মিলিয়ে ১১৫.৪ ওভার খেলেছিল।
পাকিস্তানের বিপক্ষেও এর আগে ২০১৫ সালে ঢাকা টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১০৪.৩ ওভার ব্যাট করে ৩২৮ রানের হার দেখতে হয়। সর্বশেষ উদাহরণ ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এই ঢাকাতেই। দুই ইনিংস মিলিয়ে মাত্র ৭৫.১ ওভার ব্যাটিংয়ের খেসারত দিয়ে হারতে হয় ২১৫ রানে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড