ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতকে ১৮১ রানে হারিয়ে চ্যাম্পিয়ান বাংলাদেশ
বৃষ্টিতে ম্যাচ নেমে এসেছিল ৪২ ওভারে। টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম বৈধ ডেলিভারিতেই ফেরেন মাহফিজুল ইসলাম। ইফতেখার হোসেন ও প্রান্তিক নওরোজের জুটি সে চাপ একটু সামাল দিলেও দুজন সেভাবে বড় করতে পারেননি ইনিংস। ইফতেখার ফেরেন ৩৫ বলে ১৭ রান করে, শেষ পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান করা প্রান্তিক ২৫ বলে খেলেন ২৮ রানের ইনিংস।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে এরপর টেনেছেন আইচ মোল্লা। চার নম্বরে ব্যাটিং করতে নেমে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন তিনি। এর আগে খেলেছেন ৯১ বলে ৯৩ রানের ইনিংস, যেটিতে ১০টি চারের সঙ্গে মেরেছেন ২টি ছয়। মাঝে ২১ রানের ব্যবধানে ৪ উইকেট হারালেও আইচের সঙ্গে অষ্টম উইকেটে আশিকুর জামানের জুটিতে ওঠে ৯৪ রান। ৫৮ বলে ৫০ রানের ইনিংসে আশিকুর মারেন ৫টি চার ও ২টি ছয়।
২ বল বাকি থাকতেই শেষ পর্যন্ত অল আউট হয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে এর আগে শেষ ১১ বলে ওঠে ২৫ রান। ভারত অনূর্ধ্ব-১৯ দলের ধানুশ গৌড় নেন ৩ উইকেট, তবে ৭.৪ ওভারেই ৬২ রান খরচ করতে হয় তাঁকে। ২টি করে উইকেট নিয়েছেন রবি কুমার, অউম কানাবার ও শ্বাশ্বত দঙ্গল।
রান তাড়ায় ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল চাপে পড়ে শুরু থেকেই। ৬ ওভারের মাঝেই ৫ রান তুলতে ৩ উইকেট, ১০ ওভারের আগেই ১৫ রান তুলতে ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। পঞ্চম উইকেটে উদয় শরন ও কৌশল তাম্বে যোগ করেছিলেন ৩৩ রান, তবে সে পর্যন্তই। ৫ রান তুলতেই শেষ ৬ উইকেট হারিয়ে ২১.৩ ওভারেই গুটিয়ে যায় তারা।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বাঁহাতি স্পিনার নাইমুর রহমান ৪ উইকেট নেন ১৬ রানে। ২টি করে উইকেট নিয়েছেন ডানহাতি পেসার আশিকুর জামান ও অফ স্পিনার মেহেরব হাসান। গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের তানজিম হাসান নিয়েছেন ১ উইকেট, তবে ৫ ওভারে দিয়েছেন মাত্র ৪ রান, করেছেন দুটি মেডেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড