ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
নতুন ইতিহাস গড়ে ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশ
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বেধে দেয়া ২৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে ভারত অনূর্ধ্ব-১৯ দল। ইনিংস উদ্বোধন করতে নামা দুই ভারতীয় ব্যাটার মোহাম্মদ ফাইজ ও শন রজার মিলে স্কোরবোর্ডে মাত্র ৪ রান যোগ করতেই ওপেনার রজারকে সাজঘরে ফেরত পাঠিওয়ে দেন আশিকুর জামান।
ইনিংসের পঞ্চম ওভারে ভারত শিবিরে দ্বিতীয় আঘাত হানেন আরেক বোলার তানজিম হাসান সাকিব। আগের ম্যাচে দলকে জেতানো সাকিব এই ম্যাচে নিজের প্রথম শিকারে পরিণত করেন ওপেনার ফাইজকে।
পরের ওভারে আবারও আঘাত হানেন আশিকুর জামান। ক্রিজে থিতু হবার আগেই খালি হাতে তিনি ফিরিয়ে দেন আরধ্য যাদবকে। ভারতের চতুর্থ উইকেটের পতন ঘটান নাইমুর রহমান। দশম ওভারে বল করতে এসে ১৬ বলে ৫ রান করা আনশ ঘোষালকে সাজঘরে ফেরত পাঠান নাইমুর।
১০ ওভারের মধ্যেই ৪ উইকেট হারানো ভারত টিকতে পারেনি পরবর্তী ১২ ওভারও। ২৬ রান করা উদয় শারনকে নাইমুর রহমান প্যাভিলিয়নে ফিরিয়ে দিলে টিকতে পারেনি বাকি ব্যাটারদের কেউই। একের পর এক আঘাতে ভারত অনূর্ধ্ব-১৯ বি দল ২১ ওভার ৩ বলেই মাত্র ৫৩ রানেই অলআউট হয়ে ম্যাচ হারে ১৮১ রানে।
বল হাতে এদিন টাইগার যুবাদের হয়ে নাইমুর রহমান ১৬ রানে ৪টি, মেহেরব ৭ রানে ২টি, আশিকুর ৮ রানে ২টি এবং তানজিম সাকিব নেন ১টি উইকেট।
এর আগে প্রথমে ব্যাটিং করতে নামা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল শুরু থেকে কিছুটা বিপাকে পড়েছিল। তবে টপ অর্ডারে প্রান্তিক নওরোজ নাবিলের ২৮ রানের পর মিডল অর্ডারে দুর্দান্ত করেন আইচ মোল্লা। ৯১ বল মোকাবেলায় আইচ মোল্লা খেলেন ৯৩ রানের ইনিংস। যেখানে ছিল ১০টি চার ও ২টি ছক্কা।
এছাড়া শেষের দিকে আশিকুর জামানের ৫৮ বলে ৫০ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারের ৪১ ওভার ৪ বলে সবকয়টি উইকেট হারিয়ে টাইগার যুবারা সংগ্রহ করে ২৩৪ রান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড