ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
পাকিস্থানের বিধ্বংসী বোলিংয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
ওই নামে মাত্রই ডানহাতি-বাঁহাতি উদ্বোধনী জুটি। সেটি ভেঙে গেল ইনিংসের তৃতীয় ওভারেই। জয় আউট হওয়ার পর উইকেটে বেশিক্ষণ দাঁড়াতে পারেনই বাঁহাতি সাদমানও। দলীয় ২০ রানেই দুই ওপেনারকে হারিয়ে বিপদে বাংলাদেশ দল। মিরপুর টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের খেলা শেষে ৩ উইকেট হারানো বাংলাদেশ দলের সংগ্রহ ২২ রান। অধিনায়ক মুমিনুল হক রান আউটে কাটা পড়েন ৩ রান করে। নাজমুল হোসেন শান্ত ১৩ নিয়ে চার বিরতির পর তৃতীয় সেশন শুরু করবেন।
দলীয় স্কোর ৩০০ তুলে দ্বিতীয় সেশনের মাঝামাঝি ইনিংস ঘোষণা করে পাকিস্তান। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে শনিবার শুরু হওয়া ম্যাচে খেলা হয় ৫৭ ওভারে, রোববার দ্বিতীয় দিনে সাকুল্য ৬.২ ওভার খেলা হওয়ার পর পরিত্যক্ত হয়ে যায় দিনের খেলা, সোমবার তৃতীয় দিন কোন বলই মাঠে গড়ায়নি। আজ (মঙ্গলবার) ম্যাচের চতুর্থ দিনে নির্দিষ্ট সময়েরও দেড় ঘণ্টা পর শুরু হয় খেলা।
চতুর্থ দিনেও সূর্যের দেখা নেই। স্যাঁতস্যাঁতে আবহাওয়া। এমন কন্ডিশনে পাকিস্তানি পেসাররা যে বাজিমাত করবেন সেটি অনুমেয়ই ছিল। প্রথম ওভারে নতুন বল হাতে নিয়ে সেই উত্তাপে রসদ জোগালেন শাহিন শাহ আফ্রিদি। তবে আলোকস্বল্পতার কারণে আম্পায়াররা জানালেন, পেসারদের দিয়ে বল করানো যাবে না। সে সিদ্ধান্ত হাসিমুখে মেনে নিলেন বাবর। ইনিংসের দ্বিতীয় ওভার থেকে বল তুলে দিলেন স্পিনারদের হাতে।
পেসারদের শূন্যতা বুঝতে দিলেন না নৌমান আলি, সাজিদ খানরা। ইনিংসের তৃতীয় ও নিজেই প্রথম ওভারেই বাজিমাত সাজিদের। অফ স্টাম্পের খানিকটা বাইরে ঝুলিয়ে দিয়েছিলেন বলটা। তাতেই খোঁচা দিয়ে বসলেন বাংলাদেশ ওপেনার। স্লিপে থাকা বাবর আজমের সেটা তালুবন্দি করতে কোনো সমস্যাই হয়নি। শূন্য রানে ফেরেন জয়।
সুবিধা করতে পারেননি সাদমান ইসলামও। নতুন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তকে নিয়ে যেখানে বড় জুটিতে দলকে বিপদ মুক্ত করবেন, সেখানে সাজিদ খানের বাউন্স করা বলে পয়েন্টে খেলতে গিয়ে হাসান আলি হাতে ধরা পড়েন সাদমান। এই ওপেনার ২৮ বলে ৩ রান করে ফেরেন সাজঘরে। সাজিদের পর ওভারে রান আউটের শিকার অধিনায়ক মুমিনুল হক। আউট হন ১ রান করে।
দলীয় স্কোর ২২ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে স্বাগতিক শিবির। নাজমুল হোসেন শান্ত ১৩ নিয়ে চার বিরতির পর তৃতীয় সেশন শুরু করবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড