ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশের অগ্নিঝরা বোলিং ১৫ রানে ৪ উইকেট নেই ভারতের
কলকাতার ইডেন গার্ডেনে ভারতীয় অনূর্ধ্ব-১৯ (বি) ক্রিকেট দলের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে টস হেরে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই আউট হন মেহফিজুল ইসলাম। ওয়ান ডাউনে ক্রিজের নিচে ঝড়ো ব্যাটিং শুরু করেন দুর্দান্ত ফর্মে থাকা নওরোজ নাবিল। তবে তাকে ২৫ বলে ২৬ রান করতে হয়েছে তিনটি চার ও দুটি ছক্কার সাহায্যে।
তার বিদায়ের একটু পরই আরেক ওপেনার ইফতেখার হোসেনও ধরেন সাজঘরের পথ, ২৫ বলে ১৭ রান করে। এতে দল খানিক সময়ের জন্য খেই হারিয়ে ফেলে। তবে অন্য প্রান্ত থেকে দলকে আগলে রাখে আইচ মোল্লা। সতীর্থদের কাছ থেকে যোগ্য সমর্থন না পেলেও রানের চাকা সচল রাখেন তিনি।
শেষের দিকে তাকিয়ে যোগ্য সঙ্গ দেন মোহাম্মদ আশিকুর জামান। উইকেটে সেট হওয়ার পর ভারতীয় বোলারদের ওপর চড়াও হন তিনি। আইচের মত তিনিও তুলে নেন অর্ধশতক, মারকুটে ব্যাটিং প্রদর্শন করে। সাজঘরে ফেরার আগে ৫৮ বলের মোকাবেলায় করেন ৫০ রান, হাঁকান পাঁচটি চার ও দুটি ছক্কা।
জামান বিদায় নিলেও আইচ মারকুটে ব্যাটিং চালিয়ে যান। শেষ ওভারে রান আউট হওয়ার আগে ৯১ বলের মোকাবেলায় করেন ৯৩ রান, দশটি চার ও দুটি ছক্কার সহায়তায়। তার ব্যাটে ভর করেই বাংলাদেশ দাঁড় করে বড় সংগ্রহ। ৪১.৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ২৩৪ রান রান সংগ্রহ করে বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে বিধ্বংসী বোলিং করছে বাংলাদেশ। দলীয় ৫ রানের মধ্যে ভারতের ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ এরপর ১৫ রানের মধ্যে তুলে নেন আরো একটি উইকেট। শুধু থেকেই ভারত ব্যাটসম্যানদের কে চেপে রাখেন তানজিদ হাসান সাকিব এবং আশিকুর রহমান।
দলীয় ৪ রানের মাথায় প্রথম উইকেট তুলে নেন আশিকুর রহমান। ১ রান পরেই উইকেট তুলে নেন তানজিদ হাসান সাকিব এবং আশিকুর রহমান। দলীয় ১৫ রানের মাথায় আরো একটি উইকেট তুলে নেন নাঈমুর রহমান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০ রান সংগ্রহ করেছে ভারত অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড