ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
মেসিকে নিয়ে অবিশ্বাস্য কথা বললেন লেভান্ডভস্কি
তবে আলোচনায় এসেছে তার পরের মন্তব্যটা। যেখানে তিনি জানান মেসির বক্তব্যটা আরেকটু আন্তরিক হলেই খুশি হতেন। সেখানে তার কথাকে ফাঁকা বুলি মনে হয়েছে, এমন ইঙ্গিতও দিয়েছেন পোলিশ এই স্ট্রাইকার।
২০২০-২১ মৌসুমে লেভান্ডভস্কি সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ৪০ ম্যাচ, করেছেন ৪৮ গোল, করিয়েছেন আরও ৯ গোল। দল বায়ার্ন মিউনিখকে এনে দিয়েছেন বুন্ডেসলিগা, জার্মান সুপার কাপ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপা। চলতি মৌসুমে ১৪ ম্যাচ খেলে করেছেন ১৬ গোল।
ইউরোয় অবশ্য পোল্যান্ডের হয়ে পারফর্ম করতে পারেননি তিনি। সার্বিক দিক বিচারে এই পুরস্কার দেওয়া হয় বলে ক্লাব ও জাতীয় দলের হয়ে সমানভাবে পারফর্ম করা মেসির হাতেই উঠেছে এবারের পুরস্কার। তবে তাই বলে লেভার আগুনে ফর্ম তো আর মিথ্যে হয়ে যায় না! এমন ছন্দে থাকার পরও জেতেননি ব্যালন ডি’অর। তাই স্বাভাবিকভাবেই হতাশা, দুঃখ ঘিরে ধরেছে বায়ার্ন ফরোয়ার্ডকে।
সম্প্রতি পোলিশ সংবাদ মাধ্যম কানালে স্পোর্টোভিমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি উগরেও দিয়েছেন সেটা। বলেছেন, ‘আমাকে দুঃখ ছুঁয়ে গিয়েছিল, একে অস্বীকার করার সুযোগ নেই আমার।’
তিনি আরও যোগ করেন, মেসির সঙ্গে লড়াই করার বিষয়টাই তার মাহাত্ম্য তুলে ধরে। বলেন, ‘আমি বলতে পারিনা আমি খুশি। বরং উল্টোটাই বলবো আমি। আমি দুঃখ পেয়েছি। মেসিকে আমি সম্মান করি, যেভাবে তিনি খেলেন, যা তিনি অর্জন করেছেন, তাতে তার তা প্রাপ্য। তার সঙ্গে আমি লড়াই করেছি, এটা দেখায় যে আমি কোন পর্যায়ে পৌঁছে গেছি।’
তবে এরপরই তিনি রীতিমতো বোমাই ফাটিয়েছেন। মেসির মন্তব্যের প্রত্যুত্তর দিয়েছেন তীর্যক ভাষায়। আর্জেন্টাইন মহাতারকা রেকর্ড সপ্তম ব্যালন ডি’অর জেতার পর বলেছিলেন, ‘তোমার সঙ্গে লড়াই করতে পারাটা সম্মানের, রবার্ট। ২০২০ সালের ব্যালন ডি’অরটা তোমারই পাওনা ছিল।’
মেসির এই কথাটাকেই ফাঁপা, মেকি বলে মনে হচ্ছে লেভান্ডভস্কির। তিনি সরাসরিই বলে দিয়েছেন, ‘২০২০ সালের পুরস্কারটা জেতার জন্য আমার কোনো আগ্রহই নেই। একজন মহান খেলোয়াড়ের কাছ থেকে বক্তব্যটা (মেসির ব্যালন ডি’অরের বক্তব্য) ফাঁকা বুলি না হয়ে, আরেকটু আন্তরিক, ও বিনয়ী হলেই বেশি পছন্দ করতাম।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড