ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ফাইনালে ভারতকে বিশাল রানের টার্গেট দিল বাংলাদেশের
এদিন টস হেরে ব্যাটিং করতে নামা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার মাহফিজুল ইসলাম ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। রানের খাতা খোলার আগেই ধানুশের বলে বোল্ড হয়ে সাজঘিরে ফিরে যান।
আরেক ওপেনার ইফতিখার হোসাইন প্রান্তিক নাবিলের সাথে মিলে গড়েন ৪০ রানের জুটি। কিছুটা আগ্রাসী ব্যাটিং করা নাবিল এদিন খেলেন ২৫ বলে ২৮ রানের ইনিংস। যেখানে ছিল ৩টি চার ও ২টি ছক্কার মার।
নাবিলের বিদায়ের খানিক সময় পর ওপেনার ইফতিখার ব্যক্তিগত ১৭ রানে সাজঘরের পথ ধরলে দলকে এগিয়ে নিতে থাকেন আইচ মোল্লা। নিচের সারিতে ফাহিম, আরিফুল কিংবা মেহেরবরা ব্যাট হাতে সুবিধা করতে না পারলে আশিকুর রহমানের সাথে জুটি গড়েন আইচ মোল্লা।
৫৮ বলে ৫০ রানের ইনিংস খেলে আশিকুর রহমান ধানুশের শিকারে পরিণত হলে স্কোর আর খুব বেশি বড় করতে পারেনি টাইগাররা। আশিকুরের ৫০ রানের এই ইনিংসে ছিল ৫টি চার ও ২টি ছক্কা। দশম ব্যাটসম্যান হিসেবে আইচ মোল্লা রানআউট হয়ে সাজঘরে ফিরে যান ৯৩ রানের ইনিংস খেলে।
এই ইনিংস খেলতে আইচ মোল্লা হাঁকিয়েছেন ১০টি চার ও ২টি ছক্কা। ১০২ এর বেশি স্ট্রাইকরেটে ব্যাটিং করা আইচ মোল্লা ৯৩ রান করতে খেলেছেন ৯১টি বল।
নির্ধারিত ৫০ ওভারের মধ্যে বাংলাদেশের যুবারা ৪১ ওভার ৪ বলে সব কয়টি উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ২৩৪ রান।
বল হাতে এদিন ভারত অনূর্ধ্ব-১৯ বি দলের হয়ে ধানুশ গওধা নিয়েছেন ৬২ রানে ৩ উইকেট এছাড়া রবি কুমার ৪৪ রানে ২টি, ওম কানাবার ৫০ রানে ২টি এবং শাসওয়াত ২৭ রানে নেন ২টি উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড