ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
জার্মানিকে উড়িয়ে দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
ম্যারাডোনার দেশের হয়ে ম্যাচে হ্যাট্রিক করেছেন লাউতারো ডমিনি। বাকি গোলটি করেছেন ফ্রাংকো আগুস্তোনি। ছয়বারের চ্যাম্পিয়ন জার্মানির গোল দুটি করেছেন জুলিয়াস হায়নার ও মাসি পান্ডট। ভারতের মাটিতে যুবাদের বিশ্বসেরা হওয়ার লড়াইয়ে এদিন দুদলই সমান তালে লড়াই করেছে।
তবে, প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারেই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় আর্জেন্টিনা। ম্যাচের ১০ ও ২৫তম মিনিটে জোড়া গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাউতারো ডমিনি। আর্জেন্টিনা সাড়াশি আক্রমণের বিপরীতি তৃতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়ায় জার্মানি। ৩৬ ও ৪৭তম মিনিটে হায়নার ও পান্ডট গোল সমতায় ফেরায় রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়নরা।
কিন্তু, চতুর্থ কোয়ার্টার ম্যাচের ৫০তম মিনিটে নিজের হ্যাট্রিক পূর্ণ করে আর্জেন্টিনাকে জয়ের পথ দেখিয়ে দেন লাউতারো ডমিনি। দশ মিনিট পরই জার্মানির জালে শেষ পেরেকটি ঠুকে দেন ফ্রাংকো আগুস্তোনি। বাকি সময় আর কোন গোল না হলে ৪-২ গোলের জয়ে ১৬ বছর পর যুবাদের হকিতে বিশ্বচ্যাম্পিয়ন শিরোপা তুলে নেয় আর্জেন্টিনা।
গ্রুপ পর্বের ম্যাচে এই জার্মানির কাছেই ২-৩ গোলে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। যুবাদের হকির বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেনকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে জার্মানি। শেষ চারে স্বাগতিক ভারতকে ৪-২ গোলে উড়িয়ে দিয়ে রেকর্ড অষ্টমবারের মতো ফাইনাল নিশ্চিত করে দেশটি।
অন্যদিকে, কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে যায় আর্জেন্টিনা। প্রতিযোগিতার শেষ চারে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে ৩-১ গোলে জিতে ফাইনালে উঠে লাতিন আমেরিকার দেশটি। ফাইনালে শক্তিশালী জার্মানদের কাঁদিয়ে মুকুট পুনরুদ্ধার করল ফুটবল ঈশ্বরের দেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড