ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

অবশেষে জানা গেল ঢাকা টেস্টের নতুন সিদ্ধান্ত

২০২১ ডিসেম্বর ০৬ ১৫:১৫:৫৫

অবশেষে জানা গেল ঢাকা টেস্টের নতুন সিদ্ধান্ত

বৃষ্টির কারণে যে আজকের দিনের খেলা আর মাঠে গড়াবে না, তা ছিল অনুমেয়। শেষ পর্যন্ত দুপুর দু’টার দিকে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা বাতিল ঘোষণা করেছেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল।

বৃষ্টির কারণে বাংলাদেশ পাকিস্তানের দ্বিতীয় দিনের খেলা হয়েছে মাত্র ৩৮টি বল। আর তৃতীয় দিনে এসে তো মাঠেই গড়াতে পারেনি ম্যাচ। খেলা সময়মতো শুরু হচ্ছে না জেনেই মাঠেই আসেনি দুই দল। মিরপুরে প্রথম দিনে খেলা হয়েছিল ৫৭ ওভার, দ্বিতীয় দিনে ৬.২ ওভার।

আবহাওয়ার পূর্বাভাস বলছেন, সোমবার সারাদিনই বৃষ্টি হতে পারে। সকাল থেকে দেখা মিলল সেটারই। তাই তো সকাল ১০.৩০ – খেলা শুরুর নির্ধারিত সময় খেলা শুরু হবে না জেনেই দুই দল হোটেল থেকে বের হয়নি। আগের দিন বৃষ্টি হয়েছে থেমে থেমে। রাতেও ছিল সেই ধারা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত