ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ফিরবেন এবি ডি ভিলিয়ার্স, আভাস আরসিবির
তবে অবসর ভেঙে ক্রিকেটার হিসেবে ফিরছেন না এবি ডি। বরং নতুন ভূমিকায় দেখা যাবে তাকে। ব্যাটিং কোচ বা ব্যাটিং মেন্টর হিসেবে আবার আইপিএলের মঞ্চে দেখা যেতে পারে এবি ডে ভিলিয়ার্সকে। ইঙ্গিত সঞ্জয় বাঙ্গারেরে। ভারত-নিউজিল্যান্ড টেস্টে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কোচ।
সেখানেই তিনি জানালেন এই খবর। ম্যাচের এক ফাঁকে তিনি জানিয়েছেন সাবেকদের সঙ্গে সম্পর্ক রাখা হচ্ছে যেন তাদের ফিরিয়ে আনা যায়। তিনি বলেন, ‘অবসর নেওয়া ক্রিকেটারদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি যোগাযোগ রাখছে। তারাও দলের সঙ্গে যুক্ত হতে চাইছেন।’ এরপরই যতো আলোচনার শুরু।
শেষ কিছুদিনে বেঙ্গালুরু দল থেকে কেবল ডি ভিলিয়ার্সই বিদায় জানিয়েছেন ক্রিকেটকে। তাই বাঙ্গারের এই মন্তব্য কেবল ইঙ্গিত করছে সাবেক দক্ষিণ আফ্রিকা অধিনায়ককেই। যদি তিনি ফিরেও আসেন, তাহলে তার ভূমিকাটা কী হবে? এ বিষয়টা অবশ্য বেশ পরিষ্কার। হয় ব্যাটিং কোচ, অথবা মেন্টরের ভূমিকায় দেখা যাবে তাকে।
বর্তমানে ব্যাটিং কোচ নেই কোহলিদের দলে। আর তাই বাঙ্গারের উক্তির পর ভারতীয় সংবাদ মাধ্যমে জোর গুঞ্জন, ভিলিয়ার্সকে দেখা যেতে পারে এই ভূমিকাতেই। পাশাপাশি মেন্টরের ভূমিকাও পালন করতে পারেন তিনি। ব্যাটিং তো আছেই, ফিল্ডিংয়ের জন্যও তো তিনি বেশ পরিচিতই ছিলেন। তাই দলের বাকি দিকগুলোয় নজরও দিতে হতে পারে তাকে।
এ বিষয়ের ইঙ্গিত অবশ্য ভিলিয়ার্স ক্রিকেটকে বিদায় জানানোর সময়ই ছিল। অবসর বার্তাতে তিনি বলেছিলেন, ক্রিকেটার হিসেবে অবসর নিলেও ক্রিকেটের সঙ্গে তাঁর সম্পর্ক শেষ হচ্ছে না। তিনি সব সময় খেলার সঙ্গেই থাকবেন। নিজেকে সদাসর্বদা একজন বেঙ্গালুরুর খেলোয়াড় হিসেবেও উল্লেখ করেছিলেন এবি।
এ বার সঞ্জয়ের উক্তি আলোচনার জন্ম দিয়েছে বৈকি! উল্লেখ্য, আইপিএল রিটেনশনে বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল এবং মোহাম্মদ সিরাজকে ধরে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তবে বিরাট কোহলি এবারই দলের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন। ফলে নেতৃত্বগুণ সম্পন্ন খেলোয়াড়ও দলে টানতে হবে দলটিকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড