ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বৃষ্টিতে ড্রেসিংরুমেই চলছে বাংলাদেশ বনাম পকিস্তানের মধ্যকার টেস্ট ম্যাচ
তবে মাঠে খেলতে না পারলেও, ড্রেসিংরুমে ঠিকই নিজেদের মধ্যে ক্রিকেট আনন্দে মেতেছিলেন বাবর আজম, ইমাম উল হক, সৌদ শাকিলরা। বাইরে যখন বৃষ্টি থামা ও খেলা শুরুর অধীর অপেক্ষা সবার, তখন নিজেদের ড্রেসিংরুমকেই মাঠ বানিয়ে নেন পাকিস্তানি ক্রিকেটাররা।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল হ্যান্ডলারে পোস্ট করা কয়েকটি ভিডিওতে দেখা গেছে এই চিত্র। যেখানে সতীর্থদের নিয়ে ইনডোর ক্রিকেট খেলেছেন বাবর। মাঠের ক্রিকেটে শুধু ব্যাটার হলেও, ড্রেসিংরুমে পুরোদস্তুর অলরাউন্ডার বনে যান বাবর।
একটি ভিডিওতে দেখা যায়, পুরোপুরি ক্রিকেটীয় কপিবুক অনুসরণ করে দুইটি বল ডিফেন্স করেছেন বাবর। সেখানে ক্যাপশনে লেখা হয়েছে, ‘বৃষ্টি হয়তো আমাদের ছেলেদের মাঠে নামতে দিচ্ছে না। তবে নিজেদের ড্রেসিংরুমে তারা খেলছে। বাবর আজম প্রথমে ব্যাটিং করেছে। তার শুরুটা ছিল সাবধানী।’
এর পরের ভিডিওতে ইমাম উল হকের বলে বোল্ড হয়ে যান পাকিস্তান অধিনায়ক। তবে বদলা নিতে একদমই সময় নেননি তিনি। দারুণ এক বল করে ইমামকে বোল্ড করে দেন বাবর। এরপর শুধু বোলিং করতেই দেখা যায় বাবরকে। যেখানে বিলাল আসিফকে তিনবার আউট করেন তিনি। খেলা শেষে বাবর দাবি করেন তিনি দশ উইকেট নিয়েছেন।
উল্লেখ্য, বৃষ্টিবিঘ্নিত ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৬৩.২ ওভারে ২ উইকেটে ১৮৮ রান। অবিচ্ছিন জুটিতে বাবর আজম ও আজহার আলি যোগ করেছেন ১১৮ রান। বাবর ৭১ ও আজহার ৫২ রানে অপরাজিত রয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড