ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বোল্ড হয়েও রিভিউ নিলেন অশ্বিন, অবাক ক্রিকেট বিশ্ব
তবু রিভিউ চাইলেন ভারতীয় অফ স্পিনার! বোল্ড যে হয়েছেন, বুঝতেই পারেননি অশ্বিন। ভাবলেন, উইকেটকিপার টম ব্লান্ডেলের হাতে বল জমা পড়ার কারণে হয়তো আম্পায়ার আঙুল উঁচিয়ে আউটের সিদ্ধান্ত দিয়েছেন,
যে সিদ্ধান্ত পছন্দ হয়নি অশ্বিনের। ব্যাটিং–সঙ্গী মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে আলোচনা না করেই সঙ্গে সঙ্গে রিভিউ নেওয়ার ইঙ্গিত দিলেন!
খুব স্বাভাবিকভাবেই পরে সেই রিভিউ আমলে নেওয়া হয়নি। ভারতেরও রিভিউ বেঁচে গিয়েছে একটা। কিন্তু রিভিউটা যদি সত্যি সত্যি নেওয়া হতো, আর আম্পায়ার যদি তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্তের ভার পাঠাতেন,
কী বিতিকিচ্ছি একটা ব্যাপারই না ঘটত! রিভিউটা আমলে নেওয়া হোক আর না হোক, অশ্বিনের এই সিদ্ধান্তে হাসির রোল উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকে আবার অশ্বিনকে এই বলে তিরস্কার করছেন যে অশ্বিন বেশি বোঝেন।
নয়তো সঙ্গীর সঙ্গে ব্যাপারটা ভালোভাবে আলোচনা না করে ওই কাজ করতে গিয়েছিলেনই-বা কেন? সাবেক অস্ট্রেলিয়ান স্পিনার ব্র্যাড হগই যেমন বুঝতেই পারেননি অশ্বিন কেন অমনটা করলেন।
টুইটারে বিরক্ত হগ লিখেছেন, ‘তুমি যদি নিশ্চিতই না হও কোনো ব্যাপারে, তাহলে সঙ্গীর সঙ্গে আলোচনা করে নিচ্ছ না কেন?’ অশ্বিনের এই কাণ্ড মনে করিয়ে দিয়েছে বাংলাদেশের সৌম্য সরকারকে। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে একই কাণ্ড করেছিলেন এই ওপেনার।
৪৫৭ রানের লক্ষ্যে চতুর্থ ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশ বেশ ভালোই খেলছিল সেদিন। ৪৮ বলে ৫৩ রান করে ছন্দে ছিলেন সৌম্য।
কিন্তু আসেলা গুনারত্নের আপাত–নিরীহদর্শন এক বলই বিপদ ডেকে আনল। বোল্ড হলেন সৌম্য। কিন্তু ওই যে অশ্বিনের মতো সৌম্যও সেদিন বোঝেননি বোল্ড হওয়ার ব্যাপারটা।
ভেবেছিলেন, পেছনে থাকা উইকেটকিপার ক্যাচ ধরেছেন। ততক্ষণে লঙ্কান খেলোয়াড়েরা উৎসবে মত্ত। কিন্তু সৌম্য রিভিউ না নিয়ে ক্রিজই ছাড়বেন না যেন!
আম্পায়াররা পরে সৌম্যকে বোঝালে মাঠ ছাড়েন এই ওপেনার। এত দিন এমন কাণ্ডের কথা উঠলে শুধু সৌম্যর নামই আসত, আজ থেকে আসবে অশ্বিনের নামটাও।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড