ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সবাইকে হতবাক করে মুস্তাফিজকে নিয়ে নতুন বার্তা দিল রাজস্থান
মুস্তাফিজ দলের সাথে থাকাকালীন কিংবা দল ছেড়ে দেশের জার্সিতে পারফর্ম করলেও রাজস্থান তাদের সোশ্যাল হ্যান্ডেলে নিয়মিত পোস্ট করে থাকত মুস্তাফিজকে নিয়ে। কখনও ভিডিও আবার কখনও ছবি শেয়ার করে মুস্তাফিজের কথা স্মরণ করে রাখত তারা।
বল হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়া মুস্তাফিজ টুর্নামেন্টের সবগুলো ম্যাচেই ছিলেন রাজস্থানের একাদশে। দলের পেস বোলিং বিভাগে অন্যতম আস্থার নামও ছিলেন বাঁহাতি এই পেসার।
গত আসরে রাজস্থানের ভরসার নাম হয়ে থাকলেও আগামী আসরের জন্য মুস্তাফিজকে ছেড়ে দিয়েছে রাজস্থান। শুধু মুস্তাফিজুর রহমানই নয়, আরেক বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল হাসানকেও তার দল কলকাতা নাইট রাইডার্সও ছেড়ে দিয়েছে।
নিয়ম অনুযায়ী অংশ নেয়া দলগুলো তাদের রিটেইন করা ক্রিকেটারদের তালিকাও প্রকাশ করেছে ইতোমধ্যেই। যেখানে প্রতিটি দল সর্বোচ্চ চারজন করে ক্রিকেটার ধরে রাখার সুযোগ পেয়েছে। তবে সেই সুযোগ থাকলেও পেসার মুস্তাফিজুর রহমানকে ধরে রাখেনি রাজস্থান।
আগামী আসরে ১০ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএলের নিলামের দিনক্ষণ হিসেবেও ঠিক করা হয়েছে জানুয়ারির প্রথম সপ্তাহে। মেগা নিলামকে কেন্দ্র করে মুস্তাফিজকে ছেড়ে দিলেও এই পেসারকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছে রাজস্থান রয়্যালস।
রাজস্থান তাদের ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট করেছে মুস্তাফিজকে নিয়ে। যেখানে দেখা যায় মুস্তাফিজ টিম হোটেলে দলের সবার সাথে কোলাকুলি করে বের হয়ে যাচ্ছেন। মুস্তাফিজের এমন ভিডিও পোস্ট করার সাথে ক্যাপশনে বাংলায় লেখা হয়েছে, ‘’ছেড়ে যেতে চায় না মন।‘’
উল্লেখ্য, রাজস্থানের জার্সিতে মুস্তাফিজ খেলেছেন ১৪ ম্যাচ। এই ১৪ ম্যাচে কাটার মাস্টার নিয়েছেন ১৪টি উইকেট। ৩১.১৪ গড়ে বোলিং করা মুস্তাফিজের সেরা বোলিং ফিগার ছিল ২০ রানের বিনিময়ে ৩ উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল