ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফিরছেন সাকিব, পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের জন্য শক্তিশালী দল ঘোষণা করলো বাংলাদেশ
সাইফের প্রতি অগাধ আস্থার কথা হেড কোচ রাসেল ডমিঙ্গো জানালেও ঢাকা টেস্টে তার সার্ভিস মিস করছে দল। অসুস্থতার কারনে ঢাকা টেস্টের একাদশ থেকে সাইফ ছিটকে যাওয়ায় ওপেনিং পজিশনে নিশ্চিতভাবেই আসছে পরিবর্তন।
২০ সদস্যের প্রাথমিক দলে ডাকা হয়েছে নাইম শেখ ও মাহমুদুল হাসান জয়কে। টপ অর্ডারে সাদমান ইসলামের সাথে নাইম শেখের চেয়ে অবশ্য মাহমুদুল হাসান জয় কিছুটা এগিয়ে রয়েছেন ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে।
তিন নম্বর পজিশনে নাজমুল হোসেন শান্তকে দেখা গেলেও সাকিব আল হাসান একাদশে ফেরায় বাদ পড়তে হবে আরও একজনকে। মূলত সাকিব আল হাসান না থাকার কারণেই একাদশে জায়গা করে নেন ইয়াসির আলি রাব্বি। অভিষেক ম্যাচে ইয়াসির আলি দ্বিতীয় ইনিংসে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়লেও দ্বিতীয় টেস্টের জন্য ফিট রয়েছেন এই ব্যাটার। তবে সাকিব ফেরায় একাদশ থেকে ছিটকে যেতে পারেন তিনি।
অন্যদিকে মিডল অর্ডারে মুশফিকুর রহিম ও মুমিনুল হকের সাথে সাকিব যুক্ত হওয়ায় দলের ব্যাটিং বিভাগে শক্তিও কিছুটা বৃদ্ধি পাবে নিশ্চিতভাবেই।
বিকল্প ভাবনা রয়েছে আরও একটি। যদি নাজমুল হোসেন শান্ত সাদমান ইসলামের সাথে ইনিংস উদ্বোধন করতে নামেন তাহলে মাহমুদুল হাসান জয়ের অভিষেকের অপেক্ষা হয়তো কিছুটা দীর্ঘ পেতে পারে। সেক্ষেত্রে নাইম ও মাহমুদুল দুজনেই থাকতে পারেন একাদশের বাইরে। শুধু তাই নয় শান্তকে একাদশের বাইরে রাখলে মাহমুদুল হাসান জয়ের অভিষেক হতে পারে এই ম্যাচেই। পেস বোলিং সাইড থেকে বাদ পড়তে পারে রাহি একাদশে আসতে পারেন তাসকিন। কেননা গতির কারনে একাদশে সুযোগ পেয়ে যেতে পারেন এবাদত। যার ফলে বাদ পড়তে পারেন রাহী।
উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে আগামীকাল (৪ ডিসেম্বর)। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করার পরদিন অর্থাৎ ৯ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ বহর। যেখানে ঢাকা টেস্টের ২০ সদস্যের স্কোয়াড থেকে ১৭ জন নিউজিল্যান্ডে গেলেও বাদ পড়তে হবে তিনজনকে।
ঢাকা টেস্টের জন্য পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের একাদশ: সাদমান, নাজমুল হোসেন শান্ত/মাহমুদুল হাসান জয়/নাইম শেখ, সাকিব, মুমিনুল, মুশফিক, লিটন, ইয়াসির, মিরাজ, তাইজুল, তাসকিন, রাহী/এবাদত
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল