ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
আকাশ ছোয়া মুল্যে মুস্তাফিজকে কিনতে রাজি শাহরুখ খানের কলকাতা
আইপিএল ২০২২-কে সামনে রেখে এই মাসের শেষ সপ্তাহে অথবা আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে মেগা নিলাম আয়োজন করতে যাচ্ছে আইপিএল কমিটি। ইতিমধ্যেই প্লেয়ার রিটেনশন পলিসি মাধ্যমে সর্বোচ্চ ৪ জন করে ক্রিকেট ধরে রেখেছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। সেই তালিকা প্রকাশ করেছে আইপিএল কমিটি।
আইপিএলের গত আসরে বাংলাদেশ থেকে খেলেছিলেন ২ জন ক্রিকেটার। অলরাউন্ডার সাকিব আল হাসান খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবং মুস্তাফিজুর রহমান খেলেছিলেন রাজস্থান রয়েলসের হয়ে। তবে বাংলাদেশের এই দুই ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে তাদের ফ্র্যাঞ্চাইজি।
কলকাতা আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিনকে দলে রেখেছে। অন্যদিকে রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন, জস বাটলার এবং জয়েসওয়ালকে নিজেদের দলে রেখেছে। যে কারণে আগামী আসরের নিলামে উঠতে হবে সাকিব এবং মুস্তাফিজকে।
তবে ভারতের গণমাধ্যমের দাবি বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়াতে পারে কলকাতা নাইট রাইডার্স। কলকাতার ফাস্ট বোলিং ডিপার্টমেন্টের প্রধান হাতিয়ার ছিলেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স এবং নিউজিল্যান্ডের লকি ফার্গুসন। এই দুই ফাস্ট বোলারকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
ভারতের মাটিতে মুস্তাফিজের রেকর্ড অনেক ভালো। বিশেষ করে ইডেন গার্ডেনে বিশেষ সুবিধা পাবেন মুস্তাফিজুর রহমান। তাছাড়া একজন বাঁহাতি আন্তর্জাতিক মানের ফাস্ট বোলার দিকে নজর রয়েছে কলকাতার। সেই সাথে ডেথ ওভারের জন্য বিশেষ ফাস্ট বোলার খুঁজছে কলকাতা।
সেই তালিকায় নাকি রয়েছেন মুস্তাফিজুর রহমান। এছাড়াও প্যাট কামিন্স এবং লকি ফার্গুসনের থেকে অনেক কম মূল্যে মুস্তাফিজুর রহমানকে পাবে কলকাতা নাইট রাইডার্স।
২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের মাধ্যমে আইপিএলে অভিষেক হয় মুস্তাফিজুর রহমানের। আইপিএলে একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে ইমাজিং ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন মুস্তাফিজ। এদিকে ভিত্তিমূল্য দাম ১/৩ কোটি রুপিতে মুস্তাফিজকে কিনবে কলকাতা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড