ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
মালিক, হাসান ও ইমাদকে বিশ্রাম দিয়ে শক্তিশালী দল ঘোষণা করলো পাকিস্তান
আসিফ আলী, হায়দার আলী, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে ১৭ সদস্যের ওয়ানডে দলে রাখা হয়েছে। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে দারুণ খেলা আবদুল্লাহ শফিককে ওয়ানডে দলে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে।
টি-টোয়েন্টি দলে শোয়েব মালিক, ইমাদ ও সরফরাজকে না রাখার কারণ হিসেবে টানা খেলার ধকলকে তুলে ধরলেন পিসিবির প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম। বললেন, ‘আমরা যেহেতু অক্টোবর থেকে টি-টোয়েন্টি খেলেই যাচ্ছি, আর এখন আমাদের একটা ভারসাম্যপূর্ণ একটা দল আছে, আমরা তাই দলটাকে ছোট করে ১৫ সদস্যে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি। আমরা ইমাদ ওয়াসিম, সরফরাজ আহমেদ ও শোয়েব মালিককে দলে রাখিনি।’
ওয়ানডেতে দলটি জুলাই মাসের পর প্রথমবারের মতো খেলতে যাচ্ছে। এই ফরম্যাটে দলের বহর বাড়িয়ে ১৭তে উন্নীত করেছেন পিসিবি নির্বাচকরা। এর পেছনে কারণ হিসেবে ওয়াসিম জানালেন টিম ম্যানেজমেন্টের অনুরোধের কথা। বললেন, ‘ওয়ানডের কথা যদি বলেন, আমরা টিম ম্যানেজমেন্টের অনুরোধ গ্রহণ করেছি, দু’জন বাড়তি খেলোয়াড় নিয়েছি দলে। চোট থেকে ফিরেই যেহেতু হাসানকে টানা খেলতে হয়েছে, সে কারণে তার সঙ্গে পরামর্শ করেই তাকে এই সিরিজে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের এই সিরিজ শুরু হবে আগামী ১৩ ডিসেম্বর। টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। সিরিজে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে অনুষ্ঠিত হবে। পাকিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি, শাহনওয়াজ দাহানি, উসমান কাদির।
পাকিস্তান ওয়ানডে স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ হাসনাইন, সৌদ শাকিল, শাহীন শাহ আফ্রিদি, শাহনওয়াজ দাহানি, উসমান কাদির।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড