ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ: ডমিঙ্গোকে বরখাস্ত করেছে বিসিবি
চুক্তি অনুযায়ী ১ ডিসেম্বর থেকে বিসিবির সঙ্গে ডমিঙ্গোর দুই বছরের চুক্তি কার্যকর হয়ে যাওয়ার কথা ছিল। ১ ডিসেম্বরের পর ডমিঙ্গোকে কোনো কারণে বরখাস্ত করলে অন্তত এক বছরের পুরো টাকা (বেতন) তাকে দিতে হতো।
কিন্তু ডমিঙ্গোর সঙ্গে বিসিবির চুক্তির ১৮.১ ধারা অনুযায়ী, ৩০ নভেম্বরের মাঝে বিসিবি তাকে যখন তখন টার্মিনেট করার ক্ষমতা রাখে এবং শুধুমাত্র সেক্ষেত্রে তাকে মাত্র তিন মাসের বেতন দিলেই চলবে!
দক্ষিণ আফ্রিকান এই কোচকে বিদায় দেয়ার জন্য আইনজীবীর পরামর্শ নিয়েছে বিসিবি। আইনজীবীর পরামর্শ অনুযায়ীই নতুন পথ খুঁজে পেয়েছে বিসিবি। বিসিবির সেই কর্তা বলেন, 'আমরা সিদ্ধান্ত নেয়ার আগে আমাদের আইনজীবীর সঙ্গে কথা বলে নিশ্চিত হয়ে নিয়েছি। সে জন্যই চিঠিতে তারিখ ৩০ নভেম্বর দেয়া।
'আগের চুক্তির ১৮.১ ধারায় বলা আছে, বিসিবি কোনো কারণ ব্যাখ্যা না করেই তাকে যখন তখন টার্মিনেট করতে পারে। সে ক্ষেত্রে অবশ্য তাকে তিন মাসের বেতন দিতে হবে। আগের চুক্তি অনুযায়ী যে টাকা হয় আমরা তাকে দিয়েও দেব।'
জানা গেছে, ডমিঙ্গো চাইলেও আইনি লড়াই লড়তে পারেন। কিন্তু জাতীয় দলে তার কাজের পরিবেশ পুরোপুরি নষ্ট হওয়ার শঙ্কায় এমনটা করার কোনো ইচ্ছেই দেখা যাচ্ছে না তার মাঝে।
ইতোমধ্যে জাতীয় দলের বেশ কিছু সুবিধাও হাতছাড়া হচ্ছে ডমিঙ্গোর। জাতীয় দলের ক্যাম্পে দেখা যাচ্ছে বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনকে। যিনি ডমিঙ্গোর কাজের দেখভালও করছেন।
এছাড়াও, বিদেশ সফরে গেলে সুইট রুম পেয়ে থাকেন কোনও দলের অধিনায়ক ও ম্যানেজার। কিন্তু ম্যানেজারের বদান্যতায় এতদিন সুইট রুম পেয়ে আসছিলেন ডমিঙ্গো। জানা গেছে, আসন্ন নিউজিল্যান্ড সফরে সুইট রুমও পাওয়া হচ্ছে না ডমিঙ্গোর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড